Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আরব বিশ্বে নতুন মাত্রা যোগ করছে সৌদি চলচ্চিত্র শিল্প

বিনোদন

গালফ নিউজ
13 May, 2024, 10:40 am
Last modified: 13 May, 2024, 10:46 am

Related News

  • সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র
  • মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 

আরব বিশ্বে নতুন মাত্রা যোগ করছে সৌদি চলচ্চিত্র শিল্প

সম্প্রতি আরব অঞ্চলের সিনেমা হলগুলোতে সৌদি সিনেমা ভালো জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা ফেস্টিভ্যাল আয়োজনের মাধ্যমে আরব বিশ্বে আলাদা মাত্রা যোগ করছে সৌদি চলচ্চিত্র শিল্প।
গালফ নিউজ
13 May, 2024, 10:40 am
Last modified: 13 May, 2024, 10:46 am
সৌদি আরবের রিয়াদে ভক্স সিনেমার উদ্বোধনে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও দর্শক। ফাইল ছবি/রয়টার্স

সৌদি আরবের চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হওয়ায় সৌদি সিনেমা প্রেক্ষাগৃহে ভালো করছে বলে মনে করেন সৌদি চলচ্চিত্র সমালোচক আহমেদ আল আয়াদ।

তিনি বলেন, "সিনেমা হলগুলোতে সৌদি সিনেমার ভালো জনপ্রিয়তা আছে।" তিনি জানিয়েছেন, সম্প্রতি একটি সৌদি সিনেমার এক মাসে রেকর্ড ৪ লাখ টিকিট বিক্রি হয়েছে।

তিনি বলেছেন, একই সময়ে তিনটি সৌদি সিনেমা প্রদর্শিত হচ্ছে এবং সেগুলো বিদেশি প্রযোজনার সাথে ভালো প্রতিযোগিতা করছে। রোটানা খালিজিয়া টিভিকে তিনি বলেন, আরব বিশ্বের সিনেমা শিল্পের ওপর সৌদি বাজারের ভালো দখল রয়েছে।

উদাহরণ হিসেবে তিনি মিশরীয় সিনেমার কথা বলেছেন যেগুলো সৌদি দর্শকদের কথা মাথার রেখে বানানো হয়।

কমে এসেছে টিকিটের দাম

আল আয়াদ বলেছেন, সৌদি ফিল্ম কমিশন গত মাসে সিনেমার লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর সৌদি আরবে সিনেমার টিকিটের দাম কমে গেছে।

২০১৮ সালের এপ্রিল মাসে নাটকীয় পরিবর্তনের অংশ হিসেবে সৌদি আরবে প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো সিনেমা হল পুনরায় চালু করা হয়।

সৌদি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, গত ছয় বছরে সৌদি আরবে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬টি। সেগুলোতে সব মিলিয়ে মোট ৬১৮টি পর্দা আছে এবং ২২টি শহর জুড়ে মোট ৬৩ হাজার ৩শ টি আসন রয়েছে যা আরব অঞ্চলে সর্বোচ্চ।

৪৫টি সৌদি সিনেমা সহ প্রায় ১ হাজার ৯শ সিনেমা এসব সিনেমা হলে প্রদর্শিত হয়েছে যা থেকে বিস্ময়করভাবে ৩.৭ বিলিয়ন রিয়াল আয় হয়েছে। শুধু গত বছরই প্রায় ১৭ হাজার ৬শ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছিল।

ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা

সৌদি আরব ২০২১ সালের ডিসেম্বরে শুরু হওয়া 'রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এর মতো ইভেন্টের মাধ্যমে আরব অঞ্চল সহ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করেছে। গত মাসে রিয়াদে 'গালফ সিনেমা ফেস্টিভ্যাল' এর আয়োজন করা হয়েছিল।

ফেব্রুয়ারিতে আরব বিশ্ব জুড়ে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার জন্য একটি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিল সৌদি আরব। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল আলশেখ বলেছিলেন, 'বিগ টাইম ফান্ড' এর লক্ষ্য হল বিশিষ্ট আরব অভিনেতাদের সাথে নিয়ে সিনেমা নির্মাণ ও বিতরণের পাশাপাশি  নির্মাণকে সহায়তা প্রদান করে সিনেমাতে আরবের বিষয়বস্তুকে আরো সমৃদ্ধ করা।

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি বিনোদন সংস্থার সাথে তহবিলের প্রধান পৃষ্ঠপোষক হবে জিইএ। কিন্তু মূলধনের সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে তহবিলটি সৌদি, উপসাগরীয় ও অন্যান্য আরব সিনেমাগুলোতে বিনিয়োগ করার দিকে মনোনিবেশ করবে। আরব বিশ্বের হলিউড হিসেবে পরিচিত মিশর সফরকালে আলশেখ এ কথা জানিয়েছেন।

দ্য ফিল্ম কমিশন গত মাসে পাঁচটি দেশে সফরের অংশ হিসেবে মরক্কোতে সৌদি সিনেমার প্রদর্শনী শুরু করেছে। 'সৌদি ফিল্ম নাইটস' নামের সফরটি অস্ট্রেলিয়া, চীন ও ভারত হয়ে আগামী জানুয়ারিতে মেক্সিকোতে শেষ হবে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

সৌদি / সিনেমা / আরব বিশ্ব / শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র
  • মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net