Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
উপজেলা নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় ১৫-২০ শতাংশ ভোট পড়েছে: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2024, 03:45 pm
Last modified: 08 May, 2024, 03:59 pm

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

উপজেলা নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় ১৫-২০ শতাংশ ভোট পড়েছে: ইসি

জাহাংগীর আলম বলেন, ‘কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় ঝড়বৃষ্টির কারণে গত রাত থেকে বিদ্যুৎ নেই। ফলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম। আমাদের দেশে সবসময় দেখি দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোট পড়ার হার বেশি থাকে। কাজ থেকে ফিরে এ সময় অনেকেই ভোট দিতে আসেন।’
টিবিএস রিপোর্ট
08 May, 2024, 03:45 pm
Last modified: 08 May, 2024, 03:59 pm
মো. জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের (ইসি)। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

বুধবার রাজবানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ কথা বলেন।

তিনি বলেন, 'প্রথম ধাপে ১৩৯টি উপজেলার ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত একেকটি অঞ্চলে ভোট প্রদানের হার একেক রকম। ফলে গড়ে কত শতাংশ ভোট পড়েছে, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তথ্য পর্যবেক্ষণ করে দেখছি বিভিন্ন অঞ্চলে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।'

প্রকৃত সংখ্যা আরো পরে পাওয়া যাবে বলে জানান তিনি।

জাহাংগীর আলম বলেন, 'কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় ঝড়বৃষ্টির কারণে গত রাত থেকে বিদ্যুৎ নেই। ফলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম। আমাদের দেশে সবসময় দেখি দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোট পড়ার হার বেশি থাকে। কাজ থেকে ফিরে এ সময় অনেকেই ভোট দিতে আসেন।'

তিনি বলেন, 'কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীপুর উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে গন্ডগোল হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোটগ্রহণ বন্ধ হয়নি। বগুড়ায় একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট দিতে সহায়তা করার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।'

উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এদিকে এ নির্বাচনে তিনটি পদে ২৮ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

উপজেলা পরিষদ / নির্বাচন / ভোট / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net