Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

বিবিসি
08 May, 2024, 01:35 pm
Last modified: 08 May, 2024, 01:40 pm

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • রথযাত্রার সময় মেট্রো স্টেশনের নিচে রাখা ছাতা-বোমাটি খুললেই বিস্ফোরিত হতো

ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সম্ভাব্য চালানটিতে ১ কোটি ৮০ লাখ ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ও ১৭ লাখ ৫০০ পাউন্ড ওজনের বোমা থাকার কথা ছিল।
বিবিসি
08 May, 2024, 01:35 pm
Last modified: 08 May, 2024, 01:40 pm
গতকাল ইসরায়েলি বাহিনী মিশরের সীমান্তবর্তী শহর রাফাহর নিয়ন্ত্রণ নিয়েছে। ছবি: ইপিএ

গাজার সর্বদক্ষিণের শহর রাফাহতে ইসরায়েলের বড় ধরনের স্থল অভিযান চালানোর আশঙ্কা থেকেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান স্থগিত করেছে। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্ভাব্য চালানটিতে ১ কোটি ৮০ লাখ ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ও ১৭ লাখ ৫০০ পাউন্ড ওজনের বোমা থাকার কথা ছিল।

ঐ কর্মকর্তা জানিয়েছেন, রাফাহতে বেসামরিক লোকজনের মানবিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ 'পুরোপুরি আমলে' নেয়নি ইসরায়েল।

এ ব্যাপারে কোন তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি ইসরায়েল।

গতকাল ট্যাংক নিয়ে ইসরায়েলি বাহিনী মিশরের সীমান্তবর্তী শহর রাফাহর নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই গাজা উপত্যকায় আরো বিমান হামলা চালানো হয়েছে।

রাফাহকে ঘিরে ইসরায়েলি বোমাবর্ষণ আরো ভারী হয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলছেন, এক রাতের বোমা হামলায় একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।

এপ্রিল মাস থেকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার পর হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, "আলোচনায় আমাদের উদ্বেগকে পুরোপুরি বিবেচনায় না নিয়ে রাফাহতে বড় ধরনের স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলি নেতাদের সিদ্ধান্তমূলক অবস্থানের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তাই ইসরায়েলে প্রস্তাবিত অস্ত্রের চালান পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা শুরু করি আমরা।"

ঐ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনার পরেই গত সপ্তাহে বোমার চালান স্থগিত করেছে মার্কিন প্রশাসন। চালানটি পরবর্তীতে পাঠানো হবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঐ কর্মকর্তা।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে ফিলিস্তিনিরা রাফাহতে আশ্রয় নিয়েছেন। সোমবার ইসরায়েল মিশরীয় সীমান্তবর্তী শহর রাফাহর কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছিল। গাজার প্রায় ২.৩ মিলিয়ন বাসিন্দা শেষ আশ্রয়স্থল হিসেবে রাফাহতে অবস্থান করছিলেন।

এর আগে সোমবার গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হয় হামাস। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মিশর ও ইরান। 

কিন্তু ইসরায়েল জানিয়েছে, শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চালানোর মাঝেই দেশটির সামরিক বাহিনী রাফাহতে হামলা চালিয়েছে।
 
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

রাফাহ / বোমা / গাজা / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • রথযাত্রার সময় মেট্রো স্টেশনের নিচে রাখা ছাতা-বোমাটি খুললেই বিস্ফোরিত হতো

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net