Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপও

খেলা

টিবিএস ডেস্ক
20 July, 2020, 08:50 pm
Last modified: 20 July, 2020, 10:08 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপও

শুধু ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতই নয়, পুরুষদের আগামী দুটি বিশ্বকাপের সময়েও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে।
টিবিএস ডেস্ক
20 July, 2020, 08:50 pm
Last modified: 20 July, 2020, 10:08 pm

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে ক্রিকেটের অনেক সিরিজ, টুর্নামেন্ট। কিছুদিন আগে স্থগিত করা হয় এশিয়া কাপ। সোমবার স্থগিতের তালিকায় যুক্ত হলো ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এদিন বৈঠকের পর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

শুধু ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতই নয়, পুরুষদের আগামী দুটি বিশ্বকাপের সময়েও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে। পরের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আসরটি অনুষ্ঠিত হওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। সোমবার আইসিসির ভার্চুয়াল সভা শেষে আসরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আগামী বছর অস্ট্রেলিয়াতেই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৪ নভেম্বর। পরের বছর একই সময়ে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। 

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও ভারত। এই আসরটিও পিছিয়ে নেওয়া হয়েছে কয়েক মাস। আগের সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

ফেব্রুয়ারিতে ওয়ানডে বিশ্বকাপ হলে মাঝে মাত্র তিন মাসের ব্যবধান থাকে। এতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে না আয়োজক দেশ ভারত। এ কারণে ওয়ানডে বিশ্বকাপও আট মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আসটির ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ / স্থগিত ঘোষণা / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net