Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
'অসাম্প্রদায়িক' ভারতের বিবর্ণ রূপ

মতামত

মনোয়ারুল হক
20 July, 2020, 05:55 pm
Last modified: 20 July, 2020, 09:00 pm

Related News

  • ভারতের সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন
  • বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: এআইএসএ সভাপতি নেহা বোরা
  • মাস্ক-আম্বানি দ্বন্দ্ব: এবার ভারতে মাস্কের স্টারলিংককে লাইসেন্স না দিতে সরকারকে আহ্বান জানাল আরএসএস-সংশ্লিষ্ট সংগঠন
  • সুপ্রিম কোর্টের নির্দেশে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ যন্তর মন্তর: দিল্লি পুলিশ
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবেদনের আনুষ্ঠানিকতা শেষে সুপ্রিম কোর্ট ছাড়লেন রাহুল-খাড়গেরা

'অসাম্প্রদায়িক' ভারতের বিবর্ণ রূপ

কোনো সাংস্কৃতিক বৈশিষ্ট্য আত্মার মধ্যে না থাকলে, বহিরাঙ্গের নান্দনিক পোশাক দিয়ে খুব বেশিকাল ঢেকে রাখা যায় না অন্তর্গত ক্লেদ।
মনোয়ারুল হক
20 July, 2020, 05:55 pm
Last modified: 20 July, 2020, 09:00 pm
এ বছরের শুরুতেও ভারত দেখেছে সাম্প্রদায়িক সহিংসতা

অনেকেই প্রশ্ন করেন, পাকিস্তান যদি ইসলামি প্রজাতন্ত্র হতে পারে, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলে, ভারত কেন হিন্দু রাষ্ট্র হতে পারবে না!

এর উত্তর হচ্ছে, অবশ্যই হতে পারবে। দক্ষিণ এশিয়ার সংকীর্ণ আত্মপরিচয়ের জনপদে সেটাই স্বাভাবিক। গোটা বিশ্বে ভারতকে তার বহিরাঙ্গের ধর্ম-নিরপেক্ষ কস্টিউমের কারণে সভ্য ও আলোকিত জনপদ হিসেবে বিবেচনা করা হতো। পাকিস্তান ও বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর চেয়ে শ্রেয়তর সংস্কৃতির রোল মডেল বলে ভাবা হতো ভারতকে।

কিন্তু কোনো সাংস্কৃতিক বৈশিষ্ট্য আত্মার মধ্যে না থাকলে, বহিরাঙ্গের নান্দনিক পোশাক দিয়ে খুব বেশিকাল ঢেকে রাখা যায় না অন্তর্গত ক্লেদ।

বেশ কিছু মানবিক রাজনৈতিক নেতা, লেখক, শিল্পী, চলচ্চিত্রকারের আন্তরিক প্রচেষ্টায় ভারত ধর্ম-বর্ণ-গোত্রের বাইরে গিয়ে মানবিক সূর্যোদয়ের যে আলো দেখিয়েছিল, তা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উদার সংস্কৃতির বিচ্ছিন্ন মানুষকে মানবিক ও শৈল্পিক ভাবনার অনুপ্রেরণা দিয়েছিল।

পাকিস্তানের সংকীর্ণ মুসলমান আত্মপরিচয়ের রোগের কারণে রাষ্ট্রটি বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। অন্যদিকে ভারত তার উদার অসাম্প্রদায়িক আত্মপরিচয়ের কারণে দক্ষিণ এশিয়ার আলোকভূমি হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বসমাজে।

গত পাঁচ বছরে অসাম্প্রদায়িক ভারতের কস্টিউমটি বিবর্ণ হয়ে ধীরে ধীরে 'হিন্দু ভারত' উদয় ঘটেছে। এই মেটামরফসিস বা রূপান্তরকে বুঝতে গেলে প্রণব মুখার্জি চরিত্রটিকে বুঝতে হবে। তিনি ভেতরের কট্টর হিন্দুত্বকেন্দ্রিক সংকীর্ণতাকে সেক্যুলার দলের কোট পরে ঢেকে রেখে দশকের পর দশক অসাম্প্রদায়িকতার বাতিঘর হিসেবে বিরাজ করেছেন সর্বত্র।

পাকিস্তান ও বাংলাদেশের কট্টর ইসলামপন্থার লোকেরা তাদের সংকীর্ণ আত্মপরিচয় নিয়ে প্রথম থেকে বিরাজ করায়, তাদেরকে নিয়ে নবীন প্রজন্মের ভ্রান্ত-অধ্যাস তৈরির কোনো সমস্যা হয়নি। লোকটা পচা মুসলমান; সে অন্য ধর্মের মানুষকে ভালোবাসার মতো মানব হৃদয়ের অধিকারী না হওয়ায় উপমানব হয়েই রয়ে গেছে- এটা বুঝতে সমস্যা হয়নি।

আবার, কট্টর ইসলামপন্থাজনিত সন্ত্রাসীদের মানবতার শত্রু হিসেবে বুঝতেও সহজ হয়েছে। কারণ তারা কট্টর ভাইরাসের রোগী হিসেবে 'অ্যাজ ইট ইজ' নিজেদের উপস্থাপন করেছেন।

যারা ধর্ম-বর্ণ-গোত্র এইসব ক্ষুদ্র ক্ষুদ্র পাতকুয়া ভাবনার বাইরে প্রশস্ত মানবিক ও ধরিত্রী ভাবনায় আগ্রহী, তারা প্রথম থেকে কট্টর ইসলামপন্থার রোগ থেকে দূরে থাকতে পেরেছে। তাদের সামাজিক জীবনটি তৈরি হয়েছে কট্টর 'শিবির' ভাবনাকে নিরাপদ দূরত্বে রেখে।

কিন্তু প্রণব মুখার্জির মতো যারা কট্টর হিন্দুত্ববাদের রোগ শরীরে পুষে রেখে, অসাম্প্রদায়িক সভা-সমিতিগুলো আলো করেছেন এতকাল- হিন্দু সমাজের তরুণেরা বিভ্রান্ত হয়েছে এইরকম ফেইক আইকনকে দেখে, তাদের কাছ থেকে শিখে। এরপর অনেকেই এতকাল পরে এসে যখন দেখছে, সেক্যুলারিজমের আস্তিনের নিচে লুকিয়ে ছিল কট্টর হিন্দুত্ববাদ; তখন বড্ড দেরি হয়ে গেছে। ফলে তাদের সামাজিক জীবনটি কট্টর 'শিবসেনা' ভাবনাকে দূরে রাখার অভিনয় দিয়ে প্রতারিত হয়েছে।

এ কারণেই মৌলিকত্ব বা স্বকীয়তা বিষয়টি অপেক্ষাকৃত নিরাপদ। তাতে রোগ নির্ণয় ও প্রতিষেধক ব্যবহার সহজ হয়।

আজকের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে, সত্যজিৎ রায়ের মতো অসাম্প্রদায়িক ভাবনার জলসাঘরটি মানবতাপ্রিয় দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর স্বপ্নের প্রত্নগৃহ: পোড়োবাড়ি। আর আজকের ভারত হচ্ছে ক্রমশ হিন্দুভারত হয়ে ওঠার নব্য বজরংগৃহ।

  • লেখক: রাজনৈতিক বিশ্লেষক

Related Topics

টপ নিউজ

ভারত / সাম্প্রদায়িকতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ভারতের সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন
  • বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: এআইএসএ সভাপতি নেহা বোরা
  • মাস্ক-আম্বানি দ্বন্দ্ব: এবার ভারতে মাস্কের স্টারলিংককে লাইসেন্স না দিতে সরকারকে আহ্বান জানাল আরএসএস-সংশ্লিষ্ট সংগঠন
  • সুপ্রিম কোর্টের নির্দেশে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ যন্তর মন্তর: দিল্লি পুলিশ
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবেদনের আনুষ্ঠানিকতা শেষে সুপ্রিম কোর্ট ছাড়লেন রাহুল-খাড়গেরা

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net