Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
স্পটিফাই, অ্যামাজন ও অ্যাপলে রেকর্ড গড়ল সুইফটের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ 

বিনোদন

বিবিসি
24 April, 2024, 01:55 pm
Last modified: 24 April, 2024, 01:59 pm

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’
  • অবশেষে টেইলর সুইফটকে নিয়ে নিন্দা করার সুযোগ পেল সবাই
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

স্পটিফাই, অ্যামাজন ও অ্যাপলে রেকর্ড গড়ল সুইফটের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ 

একইসাথে নতুন অ্যালবাম দিয়ে রেকর্ড গড়েছেন সুইফট নিজেও। স্পটিফাইয়ে একদিনে সবচেয়ে বেশিবার চালু করা গানের শিল্পীর রেকর্ড গড়েছেন তিনি।   
বিবিসি
24 April, 2024, 01:55 pm
Last modified: 24 April, 2024, 01:59 pm
ছবি: গেটি ইমেজেস

স্পটিফাই, অ্যামাজন মিউজিক ও অ্যাপল মিউজিকে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো গড়ছে একের পর এক রেকর্ড।

স্পটিফাইয়ে মুক্তির মাত্র ১২ ঘণ্টায় অ্যালবামটির গান মোট ৩০০ মিলিয়ন বার স্ট্রিমিং করা হয়েছে। যা একদিনে প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশিবার চালু করা অ্যালবামের রেকর্ড। 

একইসাথে নতুন অ্যালবাম দিয়ে রেকর্ড গড়েছেন সুইফট নিজেও। স্পটিফাইয়ে একদিনে সবচেয়ে বেশিবার চালু করা গানের শিল্পীর রেকর্ড গড়েছেন তিনি।   

গতকাল (শুক্রবার) সুইফটের বহুল প্রতীক্ষিত অ্যালবামটি মুক্তি পায়। এরপর থেকেই সুইফটের ভক্তরা এটিকে ঘিরে নিজেদের উন্মাদনা প্রকাশ করছেন। 

অ্যালবামটিতে মোট ৩১টি গান রয়েছে। যেখানে তিনি নিজের বিচ্ছেদ ও প্রাক্তনদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।  

অন্যদিকে অ্যাপল মিউজিক জানায়, সুইফটের অ্যালবামটি প্রথমদিনে স্ট্রিমিংয়ের দিক থেকে পপ অ্যালবামের রেকর্ড ভেঙেছে। 

আর অ্যামাজন মিউজিক জানায়, 'টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' মাত্র তিন দিনেই প্ল্যাটফর্মটিতে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি স্ট্রিমিং করা অ্যালবামের রেকর্ড গড়েছে।

গত ফেব্রুয়ারি মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে সুইফট নিজের ১১তম অ্যালবাম প্রকাশের ঘোষণা দেন। এরপর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল তার ভক্তরা। 

ছবি: গেটি ইমেজেস

অ্যালবামটির অন্যতম গান 'সো লং, লন্ডন'; যেটি তার প্রাক্তন ব্রিটিশ অভিনেতা জো আলউইনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বলে ভাবা হচ্ছে। 

আলউইন ও সুইফট মোট ৬ বছর ধরে সম্পর্কে ছিলেন। সেক্ষেত্রে লন্ডনে তারা একসাথে থেকেছিলেন।  

চলতি গ্রীষ্মে ইউরোপে এরাস ট্যুরে নতুন অ্যালবামের গানগুলোও যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কনসার্টে সুইফট তার গত ১০ অ্যালবামের গানগুলো করে থাকেন; যা প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে। 

চলতি বছরে সুইফট একের পর এক সফলতার দেখা পাচ্ছেন। চলতি মাসেই তিনি ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিলিওনিয়ারের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / অ্যালবাম / স্পটিফাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’
  • অবশেষে টেইলর সুইফটকে নিয়ে নিন্দা করার সুযোগ পেল সবাই
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net