Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
মাথায় আকস্মিকভাবে কামড়ে ধরে বাঘ, নিমেষেই শেষ মৌয়ালের জীবন

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
20 April, 2024, 04:25 pm
Last modified: 20 April, 2024, 04:51 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মাথায় আকস্মিকভাবে কামড়ে ধরে বাঘ, নিমেষেই শেষ মৌয়ালের জীবন

সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহকালে শুক্রবার বিকেলে বাঘটি আকষ্মিকভাবে বাচ্চু মাথার নিচের অংশে কামড়ে ধরে। এ সময় তারা চিৎকার ও হাতে থাকা লাঠি দিয়ে শব্দ করতে থাকেন। এরপরও বাচ্চুকে টেনে-হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়।
সাতক্ষীরা প্রতিনিধি
20 April, 2024, 04:25 pm
Last modified: 20 April, 2024, 04:51 pm
মনিরুজ্জামান বাচ্চু। ছবি: সংগৃহীত

সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়েছিলেন মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু (৪০)। কিন্তু হঠাৎই একটি বাঘ পেছনে থেকে তার ঘাড়ে কামড়ে ধরে। এতে মারা যান তিনি। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে তার মরদেহ নিয়ে গাবুরার ডুমুরিয়া খেয়াঘাটে পৌঁছায় সঙ্গী মৌয়ালরা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপকূলে পৌঁছানোর পর মৌয়ালরা জানান, সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহকালে শুক্রবার বিকেলে বাঘটি আকষ্মিকভাবে বাচ্চু মাথার নিচের অংশে কামড়ে ধরে। এ সময় তারা চিৎকার ও হাতে থাকা লাঠি দিয়ে শব্দ করতে থাকেন। এরপরও বাচ্চুকে টেনে-হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। একপর্যায়ে বাচ্চুকে ছেড়ে দিয়ে বাঘটি বনের মধ্যে চলে যায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী বলেন, চলতি মাসের ২ তারিখ থেকে মধু সংগ্রহের মৌসুম শুরু হয়ে। ওই দিনই বাচ্চুসহ ছয়জন অনুমতি নিয়ে সুন্দরবনে যান। যেখানে বাঘের আক্রমণের কথা বলা হচ্ছে, সেটি ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা। বাচ্চুর সঙ্গী মৌয়ালরা জানিয়েছেন, বাংলাদেশ অংশে বাঘ আক্রমণ করেছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

বাচ্চুর প্রথম স্ত্রী রহিমা খাতুনের ঘরে এক ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় স্ত্রী সাথীর ঘরে এক ছেলে। বাচ্চু মারা যাওয়ায় পরিবারটি এখন অসহায়। গ্রামবাসী পরিবারটিকে সহযোগিতার দাবি জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / মৌয়াল / নিহত / বাঘ / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net