Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
প্রথমবার জুটি বাঁধছেন দীপিকা-প্রভাস

বিনোদন

টিবিএস ডেস্ক
19 July, 2020, 07:30 pm
Last modified: 19 July, 2020, 07:36 pm

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

প্রথমবার জুটি বাঁধছেন দীপিকা-প্রভাস

এখনো নাম ঠিক না হওয়া তেলেগু, হিন্দি ও তামিলভাষী ওই চলচ্চিত্র হতে যাচ্ছে বলিউডের মূলধারার বাইরের কাজ।
টিবিএস ডেস্ক
19 July, 2020, 07:30 pm
Last modified: 19 July, 2020, 07:36 pm

ভারতীয় চলচ্চিত্রের দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও প্রভাস প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধছেন। 

এখনো নাম ঠিক না হওয়া তেলেগু, হিন্দি ও তামিলভাষী ওই চলচ্চিত্র হতে যাচ্ছে বলিউডের মূলধারার বাইরের কাজ। তেলেগুভাষী সিনেমায় বর্তমানে একচেটিয়া রাজত্বকারী প্রভাসের সঙ্গে বলিউডের বর্তমান 'লিডিং লেডি'খ্যাত দীপিকার রসায়ন কেমন হবে, এ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। 

তবে সবকিছু ঠিক থাকলে সেটি দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত।

নাগ অশ্বিনের পরিচালনায় তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্র নিয়ে দীপিকা বেশ উচ্ছ্বসিত। টুইটারে তিনি লিখেছেন, 'রীতিমতো শিহরিত! সামনে এক দারুণ যাত্রা অপেক্ষা করছে, তারজন্য তর সইছে না...।'

Beyond Thrilled!Cannot wait for what we believe is going to be an incredible journey ahead...❤️❤️❤️#DeepikaPrabhas@nagashwin7 @VyjayanthiFilms #Prabhas https://t.co/ckUu3vjadu— Deepika Padukone (@deepikapadukone) July 19, 2020

টুইটারে অশ্বিন লিখেছেন, 'বিশ্বাস করি, অভিনেতা-অভিনেত্রী ও প্রজেক্টগুলো একে অন্যের সঙ্গে মানিয়ে নেবে।... কাহিনিটি আপনাদের খুঁজে পেয়েছে বলে ভীষণ খুশি আমি...। সবাই মিলে দুনিয়াটা (কাহিনিটি) ও আপনার চরিত্রগুলো বানিয়ে তোলার জন্য আর অপেক্ষায় ছটফট করছি...।' 

@deepikapadukone I believe actors and projects find each other... Glad this is the story that chose to find you...can't wait to start building this world together..and ur character, thts a surprise for another day ? #Prabhas21 #DeepikaPadukone #DeepikaPrabhas https://t.co/yRdShysfG0— Nag Ashwin (@nagashwin7) July 19, 2020

অভিনেত্রী সাবিত্রীর বায়োপিক 'মহানতি' বানিয়ে ইতোমধ্যেই ব্লকবাস্টার চলচ্চিত্রের স্বাদ পেয়েছেন অশ্বিন। অন্যদিকে, প্রভাস ও দীপিকার তো নিজেদের চলচ্চিত্র ব্লকবাস্টার হতে হরদম দেখেন! প্রভাস অভিনীত 'বাহুবলী' ফ্রাঞ্চাইজি বিশ্বব্যাপী ৩৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। তার অভিনীত 'মিরচি', 'ডার্লিং' ও 'মি. পারফেক্ট'ও ব্লকবাস্টার।

অন্যদিকে, শাহরুখ খানের বিপরীতে 'ওম শান্তি ওম' দিয়ে ক্যারিয়ার শুরু করা দীপিকা 'বাজিরাও মাস্তানি' ও 'এক্সএক্সএক্স: রিটার্ন অব জান্ডার কেজ'-এর মতো বেশকিছু ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ বছরের শুরুতে মুক্তি পাওয়া মেঘনা গুলজারের 'চাপাক' চলচ্চিত্রে এসিড সন্ত্রাসের শিকার এক নারীর ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। 'দ্য ইন্টার্ন'-এর বলিউড রিমেকেও অভিনয় করছিলেন; কিন্তু সহ-অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু ও করোনাভাইরাস পরিস্থিতিতে সেটির কাজ থমকে রয়েছে। অন্যদিকে, কোভিড-১৯-এর কারণে ভারতে সিনেমা-হল বন্ধ থাকায় মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর সিংয়ের বিপরীতে তার অভিনীত '৮৩'।

প্রভাসের পরবর্তী চলচ্চিত্র 'রাধেশ্যাম।' রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ওই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন পুজা হেজ, ভাগ্যশ্রী, মুরলি শর্মা, প্রিয়দর্শিনী প্রমুখ। চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

  • সূত্র: ভ্যারাইটি

Related Topics

টপ নিউজ

দীপিকা পাডুকোন / প্রভাস / বলিউড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net