Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
16 April, 2024, 06:50 pm
Last modified: 16 April, 2024, 06:52 pm

Related News

  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক
  • চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
  • চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে আইএসপিআর-এর ব্যাখ্যা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস

মঙ্গলবার দুপুর ৩টায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড– জেলায় এ মৌসুমের সর্বোচ্চ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
16 April, 2024, 06:50 pm
Last modified: 16 April, 2024, 06:52 pm

বৈশাখের শুরুতে তীব্র তাপ প্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। গরমে হাসফাঁস অবস্থা জনজীবনে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রয়েছে ২৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, "চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাই বৈশাখের শুরুতেই গরমে মানুষ হাঁপিয়ে উঠছে। তাপমাত্রা গত তিনদিন ধরে বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস।" 

মঙ্গলবার দুপুর ৩টায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড– জেলায় এ মৌসুমের সর্বোচ্চ।  তার আগে এদিন দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৪৩ শতাংশ। 

সোমবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৫০ শতাংশ।

তাপমাত্রা প্রতিদিনই বাড়তে পারে। তাপমাত্রা ও আদ্রতা বাড়তে থাকলে জনজীবন অসহনীয় হয়ে পড়বে।

এরমধ্যেই হঠাৎ জেলায় গরম বেড়ে যাওয়ায় সড়কে মানুষের চলাচল অনেক কম। রাস্তা দিয়েও যেন গরমের ভাপ উঠছে। তীব্র গরমে গা জ্বালা করছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। অনেকে গাছতলায় শুয়েবসে থাকছে।

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ গ্রামের বাসিন্দা হারুন বিশ্বাস বলেন, বৈশাখের গরমে হাঁপিয়ে উঠছি। অনেক কষ্ট হচ্ছে বাইরে যেতে। কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র গ্রামের সৈকত হাসান বলেন, রাস্তা থেকে গরম উঠে শরীর পুড়ে যাচ্ছে। পানি পান করেও যেন তৃঞ্চা মিটছে না। ঘরের বাইরে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। 

দামুড়হুদা মাদ্রাসাপাড়ার রিক্সাচালক কাসেম আলি জানান, সূর্যের যে তাপ বলে বোঝানো যাবে না। রাস্তায় মানুষ না থাকলে ভাড়া কিভাবে হবে! গরমে গাছের নিচে বসে বসে সময় পার করছি।

Related Topics

টপ নিউজ

চুয়াডাঙ্গা / তাপপ্রবাহ / সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক
  • চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
  • চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে আইএসপিআর-এর ব্যাখ্যা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net