Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
আইপিএলে আর চার ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
13 April, 2024, 09:20 pm
Last modified: 13 April, 2024, 09:24 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

আইপিএলে আর চার ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ

মুস্তাফিজের অনাপত্তিপত্র রয়েছে এই মাসের শেষ পর্যন্ত। এরপর বাংলাদেশ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফেরার কথা রয়েছে তার।
টিবিএস রিপোর্ট
13 April, 2024, 09:20 pm
Last modified: 13 April, 2024, 09:24 pm

চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। চার ম্যাচে নয় উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট নেওয়াদের তালিকায় ওপরের দিকেই আছেন এই বাঁহাতি পেসার। চেন্নাইয়ের বোলিং আক্রমণের বড় অস্ত্র তিনি। 

তবে মুস্তাফিজকে খুব বেশিদিনের জন্য পাবে না চেন্নাই। অন্তত বিসিবির দেওয়া ছাড়পত্র যে কদিনের জন্য, সেটির মেয়াদ না বাড়লে আর মাত্র চারটি ম্যাচ মুস্তাফিজ খেলতে পারবেন আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটির হয়ে। 

প্রথম পর্বে প্রতিটি দল অন্তত ১৪টি করে ম্যাচ খেলে থাকে। সেখান থেকে সেরা চারটি দলকে নিয়ে হয় প্লে-অফ। চেন্নাই এখন পর্যন্ত খেলেছে পাঁচ ম্যাচ। মুস্তাফিজ একটি ম্যাচ মিস করেছেন মধ্যে দিয়ে ভিসা সংক্রান্ত কাজে দেশে আসায়। 

মুস্তাফিজের অনাপত্তিপত্র রয়েছে এই মাসের শেষ পর্যন্ত। এরপর বাংলাদেশ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফেরার কথা রয়েছে তার। 

এই সময়ের মধ্যে চেন্নাই সুপার কিংস খেলবে চারটি ম্যাচ। এই চার ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (তাদের সঙ্গে পরপর দুই ম্যাচ) ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের দুটি চেন্নাই খেলবে নিজেদের মাঠে। সব ঠিক থাকলে ম্যাচ চারটি খেলে দেশে ফিরবেন মুস্তাফিজ।

২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই সিরিজের প্রথম তিন ম্যাচের ভেন্যু চট্টগ্রামে যাবে দলটি। আগামী ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে আগামী ১০ ও ১২ মে।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / আইপিএল / চেন্নাই সুপার কিংস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net