Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ঈদের টানা ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর, কাস্টমসের কার্যক্রম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
07 April, 2024, 08:20 pm
Last modified: 07 April, 2024, 08:36 pm

Related News

  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ

ঈদের টানা ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর, কাস্টমসের কার্যক্রম

চট্টগ্রাম বন্দরের এক নির্দেশনায় উল্লেখ করা হয়, ছুটির সময়ে চট্টগ্রাম বন্দর, পানগাঁও আইসিটি (ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল) ও ঢাকা কমলাপুর আইসিডিসহ (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) সব ধরনের কাজ চালু থাকবে।
টিবিএস রিপোর্ট  
07 April, 2024, 08:20 pm
Last modified: 07 April, 2024, 08:36 pm
ফাইল ছবি/সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সাপ্লাই চেইন চালু রাখতে বেসরকারি ডিপোসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিষ্ঠানগুলো এ সময়ে খোলা রাখা হবে।

আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ঈদুল ফিতরের ছুটি। এ সময়ে বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দেশনা জারি করেছে। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিভাগে নিয়োজিত করা হয়েছে জনবল।

চট্টগ্রাম বন্দরের এক নির্দেশনায় উল্লেখ করা হয়, ছুটির সময়ে চট্টগ্রাম বন্দর, পানগাঁও আইসিটি (ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল) ও ঢাকা কমলাপুর আইসিডিসহ (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) সব ধরনের কাজ চালু থাকবে।

এই লক্ষ্যে বন্দরের অভ্যন্তরে থাকা জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত অন্যান্য ব্যাংকের বুথে জনবল নিয়োজিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম কাস্টম হাউসে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং সকল প্রাইভেট ডিপোসমূহকে কার্যক্রম চালু রাখার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

গত ৩ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে একটি আদেশ জারি করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, 'এবারের ঈদেও বন্দরের কার্যক্রম চালু রাখতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সব স্টেকহোল্ডারদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'ঈদের দিন ডেলিভারি কার্যক্রম কিছু সময় বন্ধ থাকলেও বিকেল থেকেই পুনরায় চালু হবে। কেউ চাইলে ঈদের দিন বিকেলে পণ্য ডেলিভারি নিতে পারবেন। এছাড়া জাহাজে পণ্য ওঠানো-নামানোও চলবে।'

এদিকে চট্টগ্রাম কাস্টমসও কার্যক্রম চালু রাখার বিষয়েও নির্দেশনা জারি করেছে। ঈদের ছুটিতে ডেপুটি কমিশনার, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, শাখা সহকারীদের কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম চালু রাখার শিডিউল নির্ধারণ করেছে কাস্টমস।

চট্টগ্রাম ইপিজেডে রপ্তানি কার্যক্রম চালু রাখতেও কাস্টমসের সংশ্লিষ্ট ইউনিটকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রুহুল আমিন।

তবে বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চালু থাকলেও যদি আমদানিকারকরা পণ্য ডেলিভারি না নেন, তাহলে প্রতিষ্ঠানগুলো চালু রাখলেও এর সুফল পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, 'বন্দর চালুর সুফল পেতে হলে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোকে চালুর রাখার ব্যবস্থা করতে হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে।'

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস অ্যাসোসিয়েশনের (বিআইসিডিএ) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, 'গত এক দশক ধরে ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের মতো বেসরেকারি কন্টেইনার ডিপোগুলো চালু থাকে। কিন্তু ঈদের আগে এবং ৪-৫ দিন পরে কন্টেইনার ডেলিভারি অনেকটাই কমে যায়। এ কারণে বন্দর এবং ডিপোগুলোতে জট তৈরি হয়। এটি প্রতি বছরের ঘটনা।'

তিনি বলেন, 'ঈদের আগের এবং পরের তিন দিন ট্রাক, কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা থাকে। এ কারণে আমদানি পণ্য ডেলিভারি নিতে সমস্যায় পড়েন আমদানিকারকরা। সড়ক পথে হয়রানি, বাড়তি ভাড়াসহ নানা সমস্যার কারণে আমদানিকারকরা ঈদের ছুটিতে পণ্য ডেলিভারি নিতে চান না।

Related Topics

টপ নিউজ

বন্দর / ঈদ / ছুটি / ঈদুল ফিতর / চট্টগ্রাম কাস্টমস / আমদানি / রপ্তানি / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net