Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ঢাকা ছাড়ছে মানুষ, যাত্রী থাকলেও এখনও চাপ নেই টেকনিক্যাল টার্মিনালে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2024, 02:05 pm
Last modified: 05 April, 2024, 02:12 pm

Related News

  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

ঢাকা ছাড়ছে মানুষ, যাত্রী থাকলেও এখনও চাপ নেই টেকনিক্যাল টার্মিনালে 

তবে যাত্রী থাকলেও এটাকে যাত্রীর চাপ বলতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। 
টিবিএস রিপোর্ট
05 April, 2024, 02:05 pm
Last modified: 05 April, 2024, 02:12 pm

অতিরিক্ত চাপ ও ঝামেলা না থাকায় যাত্রীরাও সন্তুষ্ট। ছবি: ফয়সাল আহমেদ/ টিবিএস

শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ছয়টা থেকেই টেকনিক্যাল টার্মিনাল থেকে ঈদযাত্রায় দেশের বাড়িমুখো যাত্রীদের নিয়ে বাস ছাড়ছে। সকাল থেকেই বাসগুলো পরিপূর্ণ যাত্রী নিয়ে এই স্টেশন ছেড়েছে। 

তবে যাত্রী থাকলেও এটাকে যাত্রীর চাপ বলতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। 

শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার সুশীল বাবু বলেন, 'গতকাল থেকেই বাসে ভিড় যাচ্ছে। আজকেও গাড়িগুলো পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছে। তবে সেটাকে খুব বেশি চাপ বলা যাবে না। অগ্রিম টিকেট ছাড়াও আজকেও দু'জন আসছে, এবং টিকিট পাচ্ছে। যেহেতু আমাদের ট্রিপের পরিমাণ বাড়ানো হয়েছে, যারা আসছেন তাঁরা সবাই বাসের টিকিট পাচ্ছেন।' 

শাহজাদপুর ট্রাভেলস- এর কর্মী খায়রুল ইসলাম বলেন, 'সকাল সাড়ে ছয়টা থেকে টেকনিক্যাল বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা শুরু হয়েছে। সকাল থেকেই প্রতিটি গাড়ি পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছে আজ। স্বাভাবিক সময় আমাদের ১৪টার মতো ট্রিপ হয়। আজকে ২২ টি ট্রিপের পরিকল্পনা আছে।' 

ছবি: ফয়সাল আহমেদ/ টিবিএস

এদিকে অতিরিক্ত চাপ ও ঝামেলা না থাকায় যাত্রীরাও প্রসন্ন।

দিনাজপুরের যাত্রী মো. তরিকুল ইসলাম বলেন,  আমরা তিন দিন আগে টিকিট কেটেছি। আজকে যাচ্ছি। আজ একেবারে ফাঁকাও নয়, আবার খুব একটা ভিড়ও না। আশা করি, রাস্তার পরিস্থিতিও ভালো থাকবে। ভালোভাবেই যেতে পারব।

আবার অনেক যাত্রী আগে থেকে টিকিট কাটেনি। এখন টার্মিনালে আসছেন এবং টিকিট পাচ্ছেন– এজন্য তাঁরাও খুশি।

নওগাঁর যাত্রী স্বপ্না আক্তার একজন শিক্ষার্থী। তিনি বলেন, ঈদে আমার বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না। হঠাৎ করে গতকাল রাতে মনে হল বাড়ি যাব। তাই আজ টেকনিক্যালে আসলাম। শ্যামলীতে একটি মাত্র টিকিট ছিল সেটাই আমি পেয়ে গেলাম। খুব ভালো লাগছে। 

মাত্র একটি টিকিট ছিল বলে আপনার কাছে ভাড়া বেশি চেয়েছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, 'না ভাড়া বেশি চায় নাই, সরকার নির্ধারিত ভাড়াই নিয়েছে। তবে ঈদের বকশিশ চেয়েছিল, সেটা আমি দেইনি।'

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / বাস / সড়ক পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net