Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
'ক্ষতিকর মানুষদের চিনে গেছে': পাখির আক্রমণের মুখে পড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 July, 2020, 08:45 pm
Last modified: 15 July, 2020, 09:14 pm

Related News

  • বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
  • ট্রাম্পের শুল্ক নীতি হচ্ছে ‘ব্ল্যাকমেইল’, কোনো বিদেশির নির্দেশ মানবেন না লুলা
  • ৮ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রাজিলের বলসোনারো
  • ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা
  • বলসোনারোকে হারিয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

'ক্ষতিকর মানুষদের চিনে গেছে': পাখির আক্রমণের মুখে পড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

এই ঘটনায় বলসোনারোকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকেই। দেশটির এক সাংবাদিক সোলান মাতিউস ফেসবুকে পোস্ট করেন, ‘এমনকি পাখিরাও এখন পরিবেশের জন্য ক্ষতিকর মানুষদের চিনে গেছে।’ 
টিবিএস ডেস্ক
15 July, 2020, 08:45 pm
Last modified: 15 July, 2020, 09:14 pm
নিজের বাসস্থানে আইসোলেশনে থাকা বলসোনারো সময় কাটান পাখিদের সঙ্গে।

নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ইমু-সদৃশ এক পাখির কামড় খেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। 

ছোট আকৃতির উটপাখি বা ইমু সদৃশ এই পাখির নাম রীয়া। 

স্থানীয় সংবাদ মাধ্যম মেট্রোপলিস সাইট এর দেওয়া খবর অনুযায়ী, প্রেসিডেন্টের বাসভবনের খোলা চত্বরেই ঘুরে বেড়ায় পাখিগুলো। সোমবার বিকেলে প্রাসাদ চত্বরে পাখিদের খাওয়াতে যান প্রেসিডেন্ট বলসোনারো। এমন সময়েই তাকে ঠোকর মারে এক রীয়া পাখি।  

এই ঘটনায় বলসোনারোকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকেই। দেশটির এক সাংবাদিক সোলান মাতিউস ফেসবুকে পোস্ট করেন, 'এমনকি পাখিরাও এখন পরিবেশের জন্য ক্ষতিকর মানুষদের চিনে গেছে।' 

জীববিজ্ঞানী ফ্লাভিও স্লৌজা টুইটে লেখেন, 'অবশেষে প্রকৃতি সেরে উঠছে'। 

গত ৭ জুলাই করোনা সনাক্ত হবার পর থেকেই আইসোলেশনে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বাড়িতে থেকে পশু-পাখির সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বলে জানা গেল। 

bolsonaro tentando alimentar uma ema e sendo bicado pic.twitter.com/jMT9gd3MeM— muriel (@pedromuriel) July 14, 2020

গত বছর ১৫ আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন জঙ্গলে। ব্রাজিল সরকারের একটি গোপন নথি থেকে জানা যায়, আমাজন অঞ্চলকে বহুপক্ষীয় সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তুলতে যে প্রকল্পের কথা ভাবা হচ্ছে, তা বাস্তবায়নের বিরোধী বলসোনারোর সরকার। গত জানুয়ারিতে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া বলসোনারো এই প্রকল্প রুখতে কৌশলগতভাবে আমাজন এলাকা 'দখল' করতে চান বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

আমাজনের এমন দুরবস্থার পেছনে বলসোনারোকে দোষারোপ করেছেন রক্ষণশীলেরাও।  বলসোনারো কাঠুরে ও কৃষকদের জমি সাফ করতে উৎসাহিত করছেন বলে বারবার বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা।

গ্রিনপিসের মার্সিয়ো আস্ট্রিনি বনাঞ্চল উজাড় ও দাবানলকে প্রেসিডেন্ট বলসোনারোর 'পরিবেশবিরোধী' নীতির ফলাফল বলে মন্তব্য করেছেন। সংগঠনটি অভিযোগ করেছে, বলসোনারোর সরকার স্থানীয় কৃষকদের আমাজনে আগুন দিতে উৎসাহ দিয়েছে।

পরিবেশের প্রতি প্রবল ডানপন্থী বলসোনারোর এমন নেতিবাচক অবস্থানের কারণেই রীয়া পাখির কামড় নিয়ে এমন ব্যঙ্গ করা হচ্ছে তাকে। 

আর করোনা নিয়েও শুরু থেকেই অসতর্ক অবস্থানে ছিল বলসোনারোর সরকার। ব্রাজিল করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকলেও শুরু থেকেই এ ভাইরাসকে সাধারণ সর্দি-কাশি-জ্বরের মতো ফ্লু সংক্রমণ হিসেবে অভিহিত করে আসছিলেন তিনি। এ ভাইরাসকে তেমন একটা গা না করায় তা ঠেকাতে লকডাউন দেওয়ার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন বলসোনারো। 

এরপর অবশেষে গত ৭ জুলাই নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট।    

সূত্র: দ্য গার্ডিয়ান 

 

Related Topics

টপ নিউজ

জায়ের বলসোনারো / ব্রাজিলের প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
  • ট্রাম্পের শুল্ক নীতি হচ্ছে ‘ব্ল্যাকমেইল’, কোনো বিদেশির নির্দেশ মানবেন না লুলা
  • ৮ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রাজিলের বলসোনারো
  • ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা
  • বলসোনারোকে হারিয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net