Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
আদানির বিদ্যুৎ প্রকল্পের ২৬% শেয়ার কিনলেন আম্বানি

আন্তর্জাতিক

হিন্দুস্থান টাইমস
29 March, 2024, 05:05 pm
Last modified: 25 April, 2024, 09:13 pm

Related News

  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  • লোডশেডিং চলবে কতদিন?
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

আদানির বিদ্যুৎ প্রকল্পের ২৬% শেয়ার কিনলেন আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মধ্যপ্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য আদানি পাওয়ারের সঙ্গে একটি চুক্তি সই করেছে।
হিন্দুস্থান টাইমস
29 March, 2024, 05:05 pm
Last modified: 25 April, 2024, 09:13 pm
মুকেশ আম্বানি ও গৌতম আদানি। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ারের সঙ্গে একটি চুক্তি সই করেছে।

আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মধ্যপ্রদেশে অবস্থিত আদানি পাওয়ারের প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কিনেছে এবং বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য আদানি পাওয়ারের সঙ্গে একটি চুক্তি সই করেছে।

দুটি সংস্থা পৃথক স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, রিলায়েন্স আদানি পাওয়ার লিমিটেডের মালিকানাধীন সংস্থা মাহান এনার্জেন লিমিটেডের ৫ কোটি ইক্যুইটি শেয়ার কিনবে এবং ক্যাপটিভ ব্যবহারের জন্য ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা ব্যবহার করবে। শেয়ারগুলোর মোট দাম পড়বে ৫০ কোটি রুপি। অর্থাৎ, প্রতি শেয়ারের দাম ১০ রুপি করে। 

তার কোম্পানি ফাইলিংয়ে আদানি পাওয়ার জানিয়েছে, আদানি পাওয়ারের অধীনে থাকা মাহান এনার্জেন লিমিটেড সংস্থার সঙ্গে ২০ বছর দীর্ঘ একটি চুক্তি করেছে রিলায়েন্স। এই চুক্তির মাধ্যমে মাহান এনার্জেন থেকে বিদ্যুৎ কিনবে রিলায়েন্স। ২০০৫ সালের বিদ্যুৎ বিধির 'ক্যাপটিভ ব্যবহারকারী' (নিজের ব্যবহারের জন্য) শর্তাবলি' অনুযায়ী সংস্থার ২৬ শতাংশ শেয়ার কিনেছে রিলায়েন্স। এই চুক্তি ৫০ কোটি রুপিতে সম্পন্ন হয়েছে। প্রতি শেয়ারের দর মাত্র ১০ টাকা করে পড়েছে।

গুজরাটের এই দুই ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরে এশিয়ার শীর্ষ ধনীর খেতাব নিয়ে লড়ছেন। তেল, গ্যাস, টেলিকম প্রভৃতিতে আম্বানির আগ্রহ। অন্যদিকে, সমুদ্র ও বিমানবন্দর, কয়লা ও খনির পরিকাঠামোতে আদানির ফোকাস। শুধুমাত্র ক্লিন এনার্জি ব্যবসায় দুজনই বহু বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

আদানি তার কোম্পানিকে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকারীতে পরিণত করার লক্ষ্য প্রকাশ করেছের।

অন্যদিকে, আম্বানির রিলায়েন্স গুজরাটের জামনগরে সৌর প্যানেল, ব্যাটারি, গ্রিন হাইড্রোজেন এবং জ্বালানি কোষ উৎপাদনের জন্য চারটি গিগাফ্যাক্টরি তৈরি করছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

মুকেশ আম্বানি / গৌতম আদানি / বিদ্যুৎ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  • লোডশেডিং চলবে কতদিন?
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net