Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আজ থেকে আবারও ঢাকা-রোম রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান

বাংলাদেশ

বাসস
26 March, 2024, 10:35 am
Last modified: 26 March, 2024, 10:32 am

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

আজ থেকে আবারও ঢাকা-রোম রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান

১ এপ্রিল থেকে প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকা থেকে রোমের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে, পৌঁছাবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।
বাসস
26 March, 2024, 10:35 am
Last modified: 26 March, 2024, 10:32 am
ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় বছর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে আবারও ঢাকা-রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিন রাত সাড়ে ৩টায় উদ্বোধনী ফ্লাইটটি রোমের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম বলেন, পুনরায় ফ্লাইট চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের মার্কেট অ্যানালাইসিস বলছে, লন্ডন (যুক্তরাজ্য), টরন্টো (কানাডা) ও নারিতার (জাপান) মতো ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটও জনপ্রিয় হয়ে উঠবে।

ঢাকা-রোম রুটের বাণিজ্যিক সম্ভাব্যতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শফিউল আজিম বলেন, ২০০৯ সাল থেকে রোমে বাংলাদেশি প্রবাসী বেড়েছে সাতগুণ। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্তটি বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন শহরে বিমানের রুট সম্প্রসারণের পরিকল্পনা প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির প্রতিফলন।

ইউরোপে বিমানের তৃতীয় গন্তব্য হতে যাচ্ছে ঢাকা-রোম ফ্লাইট। বর্তমানে জাতীয় পতাকাবাহী এই সংস্থা লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করছে।

শফিউল আজিম এও জানান, ঢাকা-রোম ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ার পর ইতালির জন্য ভিসার আবেদনও তিনগুণ বেড়েছে।

আগামী বুধবার (২৭ মার্চ) থেকে রবিবার (৩১ মার্চ) পর্যন্ত প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ২টায় ঢাকা থেকে রোমের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট বিজি-৩৫৫, পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টায়।

১ এপ্রিল থেকে প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকা থেকে রোমের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে, পৌঁছাবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।

সেখান থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফ্লাইটটি, পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।

এর আগে ১৯৮১ সালের ২ এপ্রিল বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালু হয়। কিন্তু যাত্রী সংকটসহ নানা কারণে ২০১৫ সালের ৬ এপ্রিল তা বন্ধ হয়ে যায়। 

দীর্ঘদিন পর আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ রুটে ফের বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালু হতে যাচ্ছে। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-রোম রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ যাত্রায় সময় লাগবে ৯ ঘণ্টা।

Related Topics

টপ নিউজ

বিমান / ফ্লাইট / রোম / ইতালি / ভিসা / এয়ারলাইন্স / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net