Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে চকলেটের দাম

আন্তর্জাতিক

বিবিসি, দ্য ইকোনমিস্ট
22 March, 2024, 07:15 pm
Last modified: 22 March, 2024, 07:25 pm

Related News

  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে চকলেটের দাম

বেশিরভাগ চকলেট পশ্চিম আফ্রিকায় জন্মানো কোকো থেকে তৈরি হয়। কোকোর দাম ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বাড়তে শুরু করে। এরপর থেকে দ্বিগুণ হয়ে এ বছরের জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে।
বিবিসি, দ্য ইকোনমিস্ট
22 March, 2024, 07:15 pm
Last modified: 22 March, 2024, 07:25 pm
কোকো বীজ। ছবি: রয়টার্স/লুক ন্যাগো/ফাইল ফটো

এ বছর ইস্টার এগের দাম হু-হু করে বাড়ছে। এর পেছনের একাধিক কারণের মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে পশ্চিম আফ্রিকায় কোকো উৎপাদন কমে যাওয়া।

বেশিরভাগ চকলেট পশ্চিম আফ্রিকায় জন্মানো কোকো থেকে তৈরি হয়। কিন্তু আর্দ্র তাপপ্রবাহের কারণে এবার এ ফসলের উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে কোকো গাছ।

কোকোর ঘাটতির কারণে বেশকিছু জনপ্রিয় ইস্টার এগের দাম ৫০ শতাংশ বা তার বেশি বেড়ে গেছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মানবসৃষ্ট এ জলবায়ু পরিবর্তন চরম তাপমাত্রাকে প্রায় ১০ গুণ বাড়িয়ে তুলছে।

দ্য ইকোনমিস্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, কোকোর দাম ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বাড়তে শুরু করে। এরপর থেকে দ্বিগুণ হয়ে এ বছরের জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে।

কোকোর বেশিরভাগ উৎপাদন হয় পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র কৃষকদের হাতে। ঘানা এবং আইভরি কোস্টে এটির বৈশ্বিক ফলনের প্রায় ৬০ শতাংশ উৎপন্ন হয়। গত মৌসুমে এল নিনোর কারণে সৃষ্ট উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ফলে এ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৩ সালে আইভরি কোস্ট ও ঘানা থেকে যুক্তরাজ্যে ১২৭ মিলিয়ন পাউন্ডের প্রায় পাঁচ কোটি আশি লাখ কিলোগ্রাম কোকো বীজ আমদানি করা হয়।

তবে এ বছরের ফেব্রুয়ারি থেকে পশ্চিম আফ্রিকা অঞ্চলে তীব্র খরা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আইভরি কোস্ট এবং ঘানাসহ বিভিন্ন দেশে তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছিল।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের গবেষণার তথ্য অনুযায়ী, আইভরি কোস্টের কৃষকেরা জানিয়েছেন, উচ্চ তাপ কোকোর ফলন দুর্বল করে দিয়েছে। বাষ্পীভবনের হার বাড়ায় ফসল পর্যাপ্ত আর্দ্রতা পাচ্ছে না।

কোকোর ওপর এল নিনোর ধাক্কা

স্প্যানিশ শব্দ 'এল নিনো'র অর্থ হলো 'লিটল বয়' বা 'ছোট ছেলে'। পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ থাকাকে এল নিনো বলা হয়। প্রতি তিন থেকে সাত বছরে এল নিনো ঘটে।

গত জুন থেকে একটি শক্তিশালী এল নিনো সক্রিয় রয়েছে। এই এল নিনোর কারণে এ বছর কোকো খামারগুলোতে মারাত্মক খরা দেখা দিয়েছে, উৎপাদন আরও কমে গেছে।

ইউরোপভিত্তিক ব্যাংক আইএনজি'র অনুমান, এ বছর কোকোর বৈশ্বিক উৎপাদন এবং ভোগের মধ্যকার ব্যবধান ২০১৪ সালের পর থেকে সবচেয়ে বড় হবে।

চকলেট প্রস্তুতকারী কোম্পানিগুলো সাধারণত কয়েক মাস আগে থেকে কোকো বীজ কিনে রাখে। তবে বীজের দাম বেড়ে যাওয়ার আঁচ এখন টের পাচ্ছেন দোকানের খুচরা পর্যায়ের চকলেট ক্রেতারা।

চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান লিন্ডট অ্যান্ড স্প্রুয়েংলি'র একজন শীর্ষ কর্মকর্তা মার্টিন হাগ সম্প্রতি বলেন, 'অনেক কোম্পানি ইতোমধ্যে চকলেটের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরাও এ দলের অংশ।'

এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন চকোলেট নির্মাতা কোম্পানি হার্শে সতর্ক করে দিয়ে বলেছিল, কোকোর ক্রমবর্ধমান দাম চকলেটের দাম বাড়িয়ে দিতে পারে।

Related Topics

টপ নিউজ

কোকো / চকলেট / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net