Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
মিয়ানমারে সংঘাত: ভারী গোলাবর্ষণের শব্দে আবার কাঁপল টেকনাফ সীমান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2024, 05:15 pm
Last modified: 18 March, 2024, 05:21 pm

Related News

  • টেকনাফে দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলি: বসতবাড়িতে কিশোরী গুলিবিদ্ধ
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে; মাথায় লাগা গুলিটি বের করা যায়নি
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • টেকনাফে পাহাড়ে আটকে রাখা শিশু-নারীসহ উদ্ধার ৩৮, আটক ২ 

মিয়ানমারে সংঘাত: ভারী গোলাবর্ষণের শব্দে আবার কাঁপল টেকনাফ সীমান্ত

রোববার রাতে হঠাৎ একসঙ্গে প্রায় ২০টি মর্টার শেলের বিস্ফোরণের শব্দে সীমান্তের লোকজন একটু আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান এক জনপ্রতিনিধি।
টিবিএস রিপোর্ট
18 March, 2024, 05:15 pm
Last modified: 18 March, 2024, 05:21 pm
ঘুমধুম সীমান্তে গোলাগুলি। ৯ ফেব্রুয়ারি, ২০২৪। ছবি: টিবিএস/ফাইল

বেশ কয়েকদিন শান্ত থাকার পর রোববার (১৭ মার্চ) সকাল থেকে টেকনাফের সুবরাং ইউনিয়ন ও হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আবারও মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাগুলির আওয়াজ ভেসে এসেছে।

জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানান, হ্নীলার চৌধুরী পাড়া ও সুবরাংয়ের শাহ পরীর দ্বীপের সীমান্তবর্তী এলাকায় অন্তত ২০ থেকে ৩০টি মর্টার শেল বিস্ফোরণের শব্দ ও বিচ্ছিন্নভাবে গোলাগুলির আওয়াজ শোনা গেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের কাছে নাকপুরা, ধনখালী, হাসুরাতা, নাইক্ষংদিয়া, গর্জনদিয়া এবং সংক্ষদাবিল এলাকায় সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন তারা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, 'মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) দেড় মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই করছে। উভয় পক্ষে গুলি, মর্টার শেল ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটছে।'

রোববার রাতে হঠাৎ একসঙ্গে প্রায় ২০টি মর্টার শেলের বিস্ফোরণের শব্দে সীমান্তের লোকজন একটু আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান এ জনপ্রতিনিধি।

টেকনাফ পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, রাতে বিকট মর্টার শেল বিস্ফোরণে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইলসহ অন্তত ১৩টি গ্রাম কেঁপে ওঠে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের টোল আদায়কারী মোহাম্মদ ছিদ্দিক বলেন, সোমবার (১৮ মার্চ) ভোরে সেহরির সময়  নাফ নদীর ওপারে তিনি মিয়ানমারের অভ্যন্তর থেকে বেশ কয়েকটি গুলি এবং ভারী গোলাগুলির শব্দ শুনেছেন।

'মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কে রয়েছেন,' বলেন তিনি।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মিয়ানমার সংঘাত / সীমান্তে গোলাগুলি / টেকনাফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • টেকনাফে দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলি: বসতবাড়িতে কিশোরী গুলিবিদ্ধ
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে; মাথায় লাগা গুলিটি বের করা যায়নি
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • টেকনাফে পাহাড়ে আটকে রাখা শিশু-নারীসহ উদ্ধার ৩৮, আটক ২ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net