Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
প্রতিদিনই চুল ধোয়া কি খারাপ? 

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
16 March, 2024, 01:45 pm
Last modified: 16 March, 2024, 02:09 pm

Related News

  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে

প্রতিদিনই চুল ধোয়া কি খারাপ? 

চুলের গঠন অনুযায়ী প্রতিদিন শ্যাম্পু করাটা কিছু ধরনের চুলের জন্য উপযোগী না-ও হতে পারে। যেমন, কোঁকড়া চুল। প্রতিদিন বা প্রতি দু’দিন অন্তর শ্যাম্পু করার ফলে এ ধরনের চুল ভঙ্গুর হয়ে পড়তে পারে বা ভেঙে যেতে পারে।
দ্য নিউ ইয়র্ক টাইমস
16 March, 2024, 01:45 pm
Last modified: 16 March, 2024, 02:09 pm
ছবি: সংগৃহীত

চুলের যত্নে শ্যাম্পুর জুড়ি নেই। তবে প্রশ্ন হলো- শ্যাম্পু কি প্রতিদিনই করতে হবে? নাকি সপ্তাহে দু'দিন বা তিনদিন শ্যাম্পু করাই যথেষ্ট?

অনেকে মনে করেন, প্রতিদিন শ্যাম্পু করাটা উল্টো চুলের ক্ষতিই ডেকে আনতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞরাই বা কি বলছেন? চলুন জেনে নেওয়া যাক...

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্গ স্কুল অব মেডিসিনের ডার্মাটোলজি বিভাগের ভাইস চেয়ার ড. মুরাদ আলমের ভাষ্য- আপনি প্রতিদিন শ্যাম্পু করবেন কি না তা বেশকিছু বিষয়ের ওপর নির্ভর করছে। যেমন, চুলের গঠন, আপনার চুল কতটা অয়েলি বা তৈলাক্ত হয়, জীবনযাপনের অভ্যাস, বয়স ইত্যাদি।

শ্যাম্পু আপনার স্ক্যাল্প (মাথার ত্বক) ও চুল থেকে খুশকি, ঘাম ও ধুলো-বালির মতো ময়লা দূর করে। এটি স্ক্যাল্পের সিবামও দূর করে।

সিবাম হলো মাথার ত্বক থেকে নিঃসৃত এক ধরনের তেল, যা চুল সুন্দর ও মসৃণ রাখে, মাথার ত্বক রুক্ষ হয়ে পড়া থেকে আটকায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে।

তবে সিবামের পরিমাণ বেড়ে যাওয়াটাও একদিক থেকে সমস্যা হতে পারে।

কখন প্রতিদিন শ্যাম্পু করবেন?

ডা. মুরাদ আলম বলেন, যাদের স্ক্যাল্প বেশি তৈলাক্ত অর্থাৎ যাদের ত্বকে বেশি পরিমাণে সিবাম উৎপন্ন হয়, তাদের জন্য প্রতিদিন শ্যাম্পু করাটা যুৎসই হতে পারে।

আবার যাদের চুল বেশ মোটা, তাদের চুল খুব দ্রুত তৈলাক্ত হয়ে উঠতে পারে। তারাও প্রতিদিন শ্যাম্পু করতে পারেন।

আবার অনেকে চুলে ঘন ঘন জেল বা হেয়ার স্প্রের মতো প্রসাধনী ব্যবহার করেন। সেক্ষেত্রেও প্রতিদিন শ্যাম্পু করা যেতে পারে।

কখন প্রতিদিন শ্যাম্পু করা এড়িয়ে চলবেন?

চুলের গঠন অনুযায়ী প্রতিদিন শ্যাম্পু করাটা কিছু ধরনের চুলের জন্য উপযোগী না-ও হতে পারে। যেমন, কোঁকড়া চুল। প্রতিদিন বা প্রতি দু'দিন অন্তর শ্যাম্পু করার ফলে এ ধরনের চুল ভঙ্গুর হয়ে পড়তে পারে বা ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই হাসপাতালের ডার্মাটোলজির সহকারী ক্লিনিক্যাল অধ্যাপক রোজমারি ইঙ্গেলটন।

আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজির পরামর্শ- যদি আপনি কৃষ্ণাঙ্গ হন, সেক্ষেত্রে সপ্তাহে একবার শ্যাম্পু করাই যথেষ্ট।

চুল যতই সূক্ষ্ম বা তৈলাক্ত হোক না কেন, তা নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ নিউ ইয়র্ক সিটির ইদ্রিস ডার্মাটোলজির প্রতিষ্ঠাতা ও চর্মরোগ বিশেষজ্ঞ শেরিন ইদ্রিসের।

তার কথা- 'স্ক্যাল্পের স্বাস্থ্যের প্রসঙ্গ যখন আসে, তখন আমি প্রতিদিন শ্যাম্পু করার পরামর্শ দেই না। কারণ, এর ফলে স্ক্যাল্পে জ্বালাপোড়াসহ অন্যান্য সমস্যা হতে পারে।'

ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

ডা. মুরাদ আলম জানান, চুলে রঙ ও রিল্যাক্সারের মতো কেমিক্যাল ট্রিটমেন্ট চুলের শ্যাফটের আরও ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে তিনি এমন চুলে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করার পরামর্শ দিয়েছেন।

কিছু ওষুধ যেমন স্ট্যাটিন, অ্যান্টিহিস্টামিন ও ডাইইউরেটিক্স ত্বক ও স্ক্যাল্পের শুষ্কতা বাড়িয়ে তুলতে পারে। যদি আপনি এসব ওষুধ গ্রহণ করে থাকেন, তাহলে শুষ্কতা ও জ্বালাপোড়া ঠেকাতে ময়েশ্চারাইজার রয়েছে এমন হালকা কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

এছাড়াও গরম পানির পরিবর্তে উষ্ণ পানির সঙ্গে শ্যাম্পু ব্যবহারও চুলের জন্য উপকারী হতে পারে। গরম পানি ব্যবহারের ফলে স্ক্যাল্প থেকে অধিক পরিমাণে তেল নিঃসৃত হয়।

শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে বয়সও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ডা. মুরাদ আলমের মতে, সাধারণত শৈশবকালে সিবাম তৈরি হয় হয় ধীরে ধীরে। বয়ঃসন্ধিকালে এটি তৈরি হওয়া মাত্রাতিরিক্ত বেড়ে যায়। যৌবনকালে এটি তৈরি হওয়া বাড়েও না, কমেও না। কিন্তু ৭০ বছর বয়সের পরে এটি তৈরি হওয়া ধীরে ধীরে কমতে শুরু করে।

তাই আপনি বয়স্ক হলে আপনার স্ক্যাল্প শুষ্ক হতে পারে এবং প্রতিদিনই স্ক্রাবের (শ্যাম্পু, পানি ও ব্রাশ দিয়ে জোরে জোরে ডলে পরিষ্কার করা) প্রয়োজন না-ও হতে পারে।

নিয়মিত ব্যায়ামের অভ্যাস থাকলে সেক্ষেত্রে যা করবেন

আপনার যদি প্রতিদিনই ব্যায়ামের অভ্যাস থাকে এবং পরনে যদি অতিরিক্ত জামা-কাপড় থাকে, তাহলে ঘামের লবণ জমে আপনার শরীরের লোমকূপ ও চুলের গোড়া বন্ধ হয়ে যেতে পারে, যা পরিষ্কারের জন্য প্রতিদিন শ্যাম্পু করা বা পরিষ্কার পানি দিয়ে আপনার চুল ধোয়া লাগতে পারে। এক্ষেত্রে অন্তত যদি পরিষ্কার পানি দিয়েও চুল না ধুয়ে ফেলেন, তাহলে আপনার চুলের গোড়ায় প্রদাহ হতে পারে।

ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

ডা. ইদ্রিস বলেন, যদি আপনার চুল তৈলাক্ত ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিদিনই চুল ধোয়াটা আপনার জন্য আরও বেশি জরুরি। তবে সবসময়ই শ্যাম্পু ব্যবহারের দরকার নেই। আর যদি শ্যাম্পু ব্যবহার করতেই হয়, তাহলে সালফেটমুক্ত ও তুলনামূলক কম কেমিক্যালযুক্ত শ্যাম্পু বেছে নিতে পারেন। সেই সঙ্গে চুল ধোয়ার ক্ষেত্রে গরম পানি ও মাত্রাতিরিক্ত স্ক্রাবিং এড়িয়ে চলুন।

আর ভেজা চুল শুকানোর ক্ষেত্রে ডা. মুরাদ আলমের পরামর্শ- সম্ভব হলে বাতাসেই চুল শুকিয়ে নেওয়া। কারণ এতে চুলের ক্ষতি সবচেয়ে কম হয়।

ডা. মুরাদ আলম বলেন, আপনি প্রতিদিন চুল ধোয়ার পরও যদি স্ক্যাল্পে জ্বালাপোড়া না হয়, কিংবা চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে না ওঠে, তাহলে আপনি চাইলে প্রতিদিনই শ্যাম্পু করতে পারেন।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

চুল / শ্যাম্পু / পানি / ক্ষতি / স্ক্যাল্প / বয়স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net