Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
৫০ নটিক্যাল মাইল উত্তরে সরে গেছে এমভি আবদুল্লাহ, নোঙর ফেলেছে গোদোব জিরান উপকূলে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2024, 08:10 pm
Last modified: 15 March, 2024, 10:05 pm

Related News

  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট
  • সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির পর সোমালিয়ার অখণ্ডতা রক্ষার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

৫০ নটিক্যাল মাইল উত্তরে সরে গেছে এমভি আবদুল্লাহ, নোঙর ফেলেছে গোদোব জিরান উপকূলে

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি নোঙর তুলে নেয় এবং আগের অবস্থান থেকে সরে যেতে শুরু করে।’
টিবিএস রিপোর্ট
15 March, 2024, 08:10 pm
Last modified: 15 March, 2024, 10:05 pm
ছবি: বাংলাদেশ মার্চেন্ট মেরিটাইম অফিসার্স অ্যাসোসিয়েশন

সোমালি জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বৃহস্পতিবারের (১৪ মার্চ) নোঙর পয়েন্ট থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তরে সরে গেছে। 

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুক্রবার রাত ৮টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জাহাজটি গতকালের নোঙর পয়েন্ট থেকে প্রায় ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে অগ্রসর হয়েছে। এটি গোদোব জিরান উপকূল থেকে প্রায় ৪ মাইল দূরে নোঙর করেছে।'

গোদোব জিরান সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নুগাল প্রদেশের একটি শহর।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি নোঙর তুলে নেয় এবং আগের অবস্থান থেকে সরে যেতে শুরু করে।'

আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো জানায়, গতকাল রাত ৮টার দিকে জাহাজটি গারাকাডের কাছে নোঙর করে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তারা বলেছেন, জলদস্যুরা এখনও কোনো মুক্তিপণের দাবিতে বাংলাদেশের কারও সঙ্গে যোগাযোগ করেনি।

তবে জাহাজ মালিকেরা জানান, জলদস্যুরা তাদের সঙ্গে যোগাযোগ না করলেও তারা উদ্ধার প্রক্রিয়া শুরু করেছেন।

চট্টগ্রামভিত্তিক কবির গ্রুপের (কেএসআরএম) কোম্পানি এসআর শিপিং এর মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বৃহস্পতিবার বলেন, 'জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নাবিকদের উদ্ধারের জন্য আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেছি।'

তিনি বলেন, 'তারা (নাবিকেরা) সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে বিকল্প যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে তাদের পরিবারের কাছে বার্তা পাঠাতে পেরেছেন। অপহৃত নাবিকদের পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তারা সবাই ভালো আছেন।'

অন্যদিকে, অপহৃত জাহাজের ক্রুদের উদ্ধার প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে জলদস্যুদের কবলে পড়ে ২৩ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / জলদস্যু / সোমালিয়া / কেএসআরএম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট
  • সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির পর সোমালিয়ার অখণ্ডতা রক্ষার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net