Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

আন্তর্জাতিক

বিবিসি, দ্য টেলিগ্রাফ
15 March, 2024, 11:30 am
Last modified: 15 March, 2024, 10:20 pm

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • টানা ৩০০০ দিন ডিজনিল্যান্ডে ভ্রমণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক!  

কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে লোহার ফুসফুসে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়।
বিবিসি, দ্য টেলিগ্রাফ
15 March, 2024, 11:30 am
Last modified: 15 March, 2024, 10:20 pm
ছবি: গো ফান্ড মি

প্রয়াত হলেন সাত দশক ধরে কৃত্রিম লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা পল আলেকজান্ডার। 'লোহার ফুসফুসের মানুষ' বা 'ম্যান ইন দ্য আয়রন লাং' নামে পরিচিত পল ৭৮ বছর বয়সে জীবনের ইতি টেনেছেন।

১৯৫২ সালে মাত্র ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন তিনি। এই রোগের কারণে পলের ঘাড় থেকে পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। এ কারণে পৃথিবীর আলো বাতাসে মুক্তভাবে শ্বাস নিতে পারছিলেন না। জীবন বাঁচাতে তখন চিকিৎসকদের পরামর্শে তাকে একটি লোহার সিলিন্ডারের ভেতর রাখা হয়। সেখানেই দীর্ঘ ৭০ বছরেরও বেশি পার করে দেয়ার পর অবশেষে মারা যান তিনি। 

তহবিল সংগ্রহের একটি ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়, 'দ্য ম্যান ইন দ্য আয়রন লাং, পল আলেকজান্ডার গতকাল মারা গেছেন।' 

ভাইকে বন্ধুত্বপূর্ণ এবং সহজগম্য বর্ণনা করে ফিলিপ আলেকজান্ডার বলেন, 'এত কিছু নিয়েও পল কলেজে পড়াশুনা করেছিলেন, আইন পেশায় নিজেকে নিযুক্ত করেছিলেন এবং একজন প্রকাশিত লেখকও হয়েছিলেন। তিনি সত্যিই একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব ছিলেন।' 

বিবিসিকে তিনি আরও বলেন, 'অন্য সবার মতো আমাদের মধ্যেও স্বাভাবিক ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। আমরা ঝগড়া করতাম, একসাথে খেলতাম, পার্টি করতাম, কনসার্ট উপভোগ করতাম। আমি তাকে কখনও অন্য চোখে দেখিনি, নিজের ভাই হিসেবেই দেখেছি।'  

 'শেষ মুহূর্তে তার সঙ্গে থাকতে পারাটা ছিল সম্মানের', যোগ করেন ফিলিপ।  

১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পোলিও প্রাদুর্ভাব দেখা দেয়।  দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষ পোলিওতে আক্রান্ত হয়েছিল। তখনও পোলিও রোগের টিকা আবিষ্কৃত হয়নি। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ছিল শিশু। সে বছরই পোলিওতে আক্রান্ত হন পল। ছয় বছর বয়সেই প্যারালাইজড হয়ে যান তিনি। তার পিতামাতা নিয়ে যান তাকে পার্কল্যান্ড হাসপাতালে। শুরুতে ডাক্তাররা জানান তাদের পক্ষে আর কিছুই করা সম্ভব না। 

ছবি: আলামি স্টক ফটো

পল নিশ্চিতভাবেই মারা যেতেন যদি না দ্বিতীয় আরেকজন ডাক্তার তাকে বাঁচাতে এগিয়ে না আসতেন। তিনি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং জরুরি ট্র্যাকিওটমি করেন। ফুসফুস থেকে জমা ফ্লুইড বের করে আনা হয়, জীবন রক্ষা পায় তার।

কিন্তু পলের জন্য এটি ছিল এক ভয়ংকর নতুন বাস্তবতা। চোখ খুলেই দেখেন একটি বদ্ধ লোহার খাঁচায় বন্দি হয়ে আছেন তিনি, কথা বলতে বা নড়াচড়া করতে পারছিলেন না। তারপর থেকে এই লোহার খাঁচাই তার জীবনের সঙ্গী। 

তিনি ১৮ মাস ধরে সেখানে আটকে ছিলেন, পোলিও ওয়ার্ডে অন্যান্য বাচ্চাদের কান্নাকাটি শুনতে পেতেন তিনি। সেই ঘটনা স্মরণ করে পল একবার বলেন, 'যখনই আমি কোনও বন্ধু বানাতাম, তারা মারা যেত'।

পোলিওর কারণে বেশিদিন বাঁচবেন না বলে আশা করা সত্ত্বেও পল আলেকজান্ডার কয়েক দশক ধরে বেঁচেছিলেন। তবে কিছু সময়ের জন্য তিনি লোহার ফুসফুসের বাইরেও শ্বাস নিতে পারতেন তিনি, এ পদ্ধতিকে বলা হয় ফ্রগ ব্রিথিং। 

১৯৮৪ সালে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। দুবছর পরে বারে ভর্তি হয়ে তিনি কয়েক দশক ধরে আইনজীবী হিসাবে অনুশীলন করেছিলেন।

শৈশবে পল আলেকজান্ডার। ছবি: সংগ্রহীত

২০২০ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি জানতাম আমি যদি আমার জীবন নিয়ে কিছু করতে চাই, তাহলে আমাকে মানসিক ভাবে আরও দৃঢ় হতে হবে।' 

সেই বছর, তিনি একটি স্মৃতিকথা প্রকাশ করেছিলেন যা লিখতে তাঁর আট বছর সময় লেগেছিল বলে জানা গেছে। কিবোর্ডে লিখতে এবং বন্ধুকে দিক নির্দেশনা দিতে তিনি একটি প্লাস্টিকের লাঠি ব্যবহার করতেন। 

পলের ভাই ফিলিপ বলেন, বইটি প্রকাশের পরই তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভাই বিশ্বজুড়ে মানুষের কাছে কতটা অনুপ্রেরণা ছিলেন।

যদিও ১৯৬০-এর দশকে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির কারণে লোহার ফুসফুস অপ্রচলিত হয়ে পড়ে, ভেন্টিলেটর প্রযুক্তি চলে আসে। কিন্তু অভ্যস্ত হয়ে যাওয়ায় লোহার সিলিন্ডারে বসবাস অব্যাহত রাখেন পল। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে লোহার ফুসফুসে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়।

কীভাবে কাজ করে এই আয়রন লাং? 

আয়রন লাং বা লোহার ফুসফুস হল ৬০০ পাউন্ডের বিশাল একটি সিলিন্ডার। এটি একধরনের নেগেটিভ প্রেসার ভেন্টিলেটর যা কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ডিভাইসটি ভেতরের বেলো ব্যবহার করে আবদ্ধ অংশের বায়ুচাপের পরিবর্তনের মাধ্যমে কৃত্রিমভাবে ফুসফুসকে প্রসারিত ও সংকুচিত করে। 

১৯২০ এর দশকে কয়লা গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্তদের সহায়তার জন্য লুই আগাসিজ শ এবং ফিলিপ ড্রিঙ্কার এই যন্ত্রটি তৈরি করেছিলেন, তবে ১৯৪০ এবং ১৯৫০ এর দশকে গণ প্রাদুর্ভাবের সময় পোলিও আক্রান্তদের জন্য চিকিৎসার জন্য এটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিল। 

ইলাস্ট্রেশন: দ্য টেলিগ্রাফ

লোহার এ সিলিন্ডারের একপাশ খোলা থাকে যার মাধ্যমে মাথা উন্মুক্ত বাতাসের বাইরে বের করে রাখা হয় এবং শরীরের বাকি অংশ সিলিন্ডারের ভেতরে বায়ুবদ্ধ থাকে। প্রথমে সিলিন্ডার থেকে কিছু বাতাস বের করে কৃত্রিম শূন্যস্থান বা ভ্যাকুম তৈরি করে নেওয়া হয়। ভেতরে বায়ুচাপ বাইরে থেকে কম থাকায়, ভারসাম্য সৃষ্টির জন্য রোগীর নাক ও মুখ হয়ে বাতাস ফুসফুসে প্রবেশ করে। এভাবে সম্পন্ন হয় শ্বাস গ্রহণ। 

প্রশ্বাসের জন্য পুরো প্রক্রিয়াকে উলটো করে দেওয়া হয়। এবার সিলিন্ডারের বায়ুচাপ হালকা বাড়ানো হয়। ভেতরের বায়ুচাপ বাইরের থেকে বেশি থাকায় অতিরিক্ত বাতাস নাক ও মুখ হয়ে ফুসফুস হতে নির্গত হয়। এভাবে কৃত্রিম ভাবে ডিভাইসটি শ্বাস প্রশ্বাস চালনা করে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

কৃত্রিম ফুসফুস / পল আলেকজান্ডার / গিনেস রেকর্ড / লোহার ফুসফুস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • টানা ৩০০০ দিন ডিজনিল্যান্ডে ভ্রমণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক!  

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net