Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪১, শনাক্ত ৩,৩৬০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2020, 02:30 pm
Last modified: 09 July, 2020, 03:12 pm

Related News

  • দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩৬৪
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪১, শনাক্ত ৩,৩৬০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১ জনসহ মোট দুই হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ৩৬০ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।
টিবিএস রিপোর্ট
09 July, 2020, 02:30 pm
Last modified: 09 July, 2020, 03:12 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ২৩৮ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১২৪তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৬টি ল্যাবে ১৫ হাজার ৬৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭৮৫টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩,৭০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৮৪ হাজার ৫৪৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার। 

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।
  • মারা গেছেন: ২ হাজার ২৩৮ জন।
  • মোট সুস্থ: ৮৪ হাজার ৫৪৪ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৯ লাখ ৪ হাজার ৭৮৫টি।
     

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৭০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭০ লাখ ৮১ হাজার ৪১০ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ৫২ হাজার ৩৮৫ জনের। বাকী ৪৫ লাখ ৪৬ হাজার ৭৭৫ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩১ লাখ ৫৯ হাজার ৪১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৯৪ লাখ ৮২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৭ লাখ ১৬ হাজার ১৯৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ২৫৭। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩৪ হাজার ৮৬৭ জন।
  • ব্রাজিল: ৬৮ হাজার ৫৫ জন।
  • যুক্তরাজ্য: ৪৪ হাজার ৫১৭ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৯১৪ জন।
  • মেক্সিকো: ৩২ হাজার ৭৯৬ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৯৬৫ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩৯৬ জন।
  • ভারত: ২১ হাজার ১৬১ জন।
  • ইরান: ১২ হাজার ৮৪ জন।
  • পেরু: ১১ হাজার ১৩৩ জন।    
     

Related Topics

টপ নিউজ

নিয়মিত অনলাইন ব্রিফিং / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩৬৪
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net