Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
রমজানে মাংস, ডিমের সঙ্গে স্বল্পমূল্যে মাছও বিক্রি করা হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2024, 12:05 pm
Last modified: 11 March, 2024, 12:35 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

রমজানে মাংস, ডিমের সঙ্গে স্বল্পমূল্যে মাছও বিক্রি করা হবে

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলোতে ৬০০ টাকা ও পাঁচটি স্থায়ী বাজারে সাড়ে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস, ২৫০ টাকা কেজি দরে চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি, ১১০ টাকা ডজন হিসেবে ডিম ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রয় করা হবে।
টিবিএস রিপোর্ট
11 March, 2024, 12:05 pm
Last modified: 11 March, 2024, 12:35 pm
ছবি: বাসস

রমজানে ঢাকার ৩০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ও স্থায়ী বাজারের মাধ্যমে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি দুই সিটি করপোরেশনের আওতাধীন কয়েকটি এলাকায় স্বল্পমূল্যে মাছ বিক্রি করবে মৎস অধিদপ্তর।

রবিবার (১০ মার্চ) রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রাজধানীর ২৫টি স্থানে ২৮ রমজান পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ও পাঁচটি স্থায়ী বাজারসহ মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রগুলো হলো: নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), খামারবাড়ি (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), সেগুন বাগিচা (কাঁচা বাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), আরামবাগ (মতিঝিল), কামরাঙ্গীর চর, মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।

স্থায়ী বাজারগুলো হলো- মিরপুর শাহ আলি বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুন বাজার (১০০ ফুট), কমলাপুর ও কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে পণ্য নিয়ে ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হবে।

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ৬০০ টাকা ও পাঁচটি স্থায়ী বাজারে সাড়ে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস, ২৫০ টাকা কেজি দরে চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি, ১১০ টাকা ডজন হিসেবে ডিম ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রয় করা হবে।

এদিকে মাছ বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে। চলবে ১৫ রমজান পর্যন্ত। সেখানে ২৪০ টাকা কেজি দরে এক থেকে দেড় কেজি ওজনের রুই, ১৩০ টাকা কেজি দরে তেলাপিয়া, এক থেকে দেড় কেজির পাঙাস ১৩০ টাকা দরে ও পাবদা মাছ ৩৩০ টাকা কেজি দরে বিক্রয় করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাছ বিক্রি করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যেসব জায়গায় মাছ বিক্রয় করা হবে: বঙ্গবন্ধু চত্বর (খামারবাড়ি, ফার্মগেট), মিরপুর-১ (ঈদগাহ মাঠ), সেগুন বাগিচা বাজার ও মেরুল বাড্ডা বাজার।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকাগুলো হলো- মুগদাপাড়া (মদিনাবাগ বাজার); যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট); মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ-পূর্ব কর্ণার) ও পলাশী মোড়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান বলেন, 'রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে সহনীয় থাকে, সেই লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ।'
 

Related Topics

টপ নিউজ

মৎস্য অধিদপ্তর / মাছ / মাংস / বিক্রি / দুধ / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net