Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
বিলুপ্ত হওয়া ধূসর তিমির নানটুকেটে দেখা মিলল ২০০ বছর পর

আন্তর্জাতিক

ইউএসএ টুডে
07 March, 2024, 01:15 pm
Last modified: 07 March, 2024, 01:17 pm

Related News

  • আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের
  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • মেরু সাগরের বরফ গলায় গ্রিনল্যান্ডে বাড়ছে দৈত্যাকার তিমিদের আগমন
  • বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার  

বিলুপ্ত হওয়া ধূসর তিমির নানটুকেটে দেখা মিলল ২০০ বছর পর

গত শুক্রবার নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়ামের এরিয়াল সার্ভে দল নানটুকেট থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত কেপ কডের একটি ছোট দ্বীপের কাছে বিরল এই প্রাণীর দেখা পান
ইউএসএ টুডে
07 March, 2024, 01:15 pm
Last modified: 07 March, 2024, 01:17 pm
প্রতীকী ছবি: নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়াম

২০০ বছরেরও বেশি সময় আগে আটলান্টিক মহাসাগর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল গিয়েছিল গ্রে হোয়েল বা ধূসর তিমি। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উপকূলে প্রাণীটির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা।

তিমিটিকে গত শুক্রবার নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়ামের এরিয়াল সার্ভে দল নানটুকেট থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত কেপ কডের একটি ছোট দ্বীপের কাছে দেখতে পান।

৪৫ মিনিট ধরে এরিয়াল সার্ভে হেলিকপ্টার ওই অঞ্চলে চক্কর দেয় এবং সেই সময়ে তিমিটি কিছুক্ষণ পরপর ডুব দিচ্ছিলো, আবার ভেসে উঠছিলো। অ্যাকুরিয়ামের তোলা ছবি অনুযায়ী, তিমিটি খাবার খাচ্ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা ছবিগুলো পর্যবেক্ষণ করে এটিকে ধূসর তিমি বলেই নিশ্চিত করেন।

রিসার্চ টেকিনিশিয়ান কেট লেমেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, "আমি যা দেখছিলাম সেটা বোঝার চেষ্টা করছিলাম কারণ এই প্রাণীটির এখানে থাকার কথাই না। আমরা হাসছিলাম কারণ শত শত বছর আগে আটলান্টিক থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীকে দেখতে পাওয়ার অনুভূতি ছিল আনন্দদায়ক।"

ধূসর তিমি বড় আকৃতির তিমি এবং এগুলো ৪৯ ফুট পর্যন্ত লম্বা হয়। এগুলোর ওজন প্রায় ৯০ হাজার পাউন্ডের কাছাকাছি। অন্য যে কোনো স্তন্যপায়ী প্রাণীর তুলনায় এরা একটা দীর্ঘ পথ পাড়ি দেয় অভিবাসনের জন্য। প্রায়ই তিমিগুলো ১০ হাজার মাইল থেকে শুরু করে ১৪ হাজার মাইল পথ পাড়ি দেয়।

ছবি: নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়াম

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, শিকারিরা হারপুন দিয়ে এই জাতের তিমি শিকার করার সময় প্রাণিগুলো আক্রমণাত্মক আচরণ করতো যার জন্য এগুলোর ডাক নাম দেওয়া হয়েছিল 'ডেভিল ফিশ'। অতিরিক্ত শিকারের জন্য প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু বাণিজ্যিকভাবে তিমি শিকার স্থগিত করা এবং সংরক্ষণের প্রচেষ্টার জন্য তিমিগুলো এখন একটি সুরক্ষিত প্রজাতি।

একসময় উত্তর গোলার্ধে প্রাণীগুলো সংখ্যায় অনেক বেশী থাকলেও এখন প্রধানত উত্তর প্রশান্ত মহাসাগরেই ধূসর তিমির দেখা পাওয়া যায়।

নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়ামের তথ্য অনুসারে, ১৮ শতকের দিকে আটলান্টিক মহাসাগর থেকে হারিয়ে গেলেও বিগত ১৫ বছরে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে ধূসর তিমির দেখা পাওয়া গেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, ২০২৩ সালের ডিসেম্বরে ফ্লোরিডা উপকূলে দেখা পাওয়া তিমি আর ম্যাসাচুসেটসের উপকূলে দেখা পাওয়া তিমিটি একই প্রাণী।

পরিচিত এলাকা থেকে হাজার হাজার মাইল দূরে ধূসর তিমির দেখা পাওয়া জলবায়ু পরিবর্তনের কারণেই ঘটছে বলে ধারণা করছে নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়াম। সামুদ্রিক বরফ সাধারণত ধূসর তিমির চলাচলের পথ সীমিত করে দেয়। কিন্তু আর্কটিক মহাসাগরের মধ্য দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করা উত্তর-পশ্চিমের বরফ আচ্ছাদিত প্যাসেজ সাম্প্রতিক সময়ে গ্রীষ্মকালে বরফমুক্ত থাকার জন্য ধূসর তিমি সাঁতরে এই অঞ্চলে চলে আসতে পারে।

Related Topics

টপ নিউজ

তিমি / আটলান্টিক মহাসাগর / প্রশান্ত মহাসাগর / ধূসর তিমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের
  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • মেরু সাগরের বরফ গলায় গ্রিনল্যান্ডে বাড়ছে দৈত্যাকার তিমিদের আগমন
  • বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার  

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net