Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
কারাগারের নিরাপত্তায় কী ব্যবস্থা: জানতে চেয়েছে হাইকোর্ট

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
21 August, 2019, 12:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ

কারাগারের নিরাপত্তায় কী ব্যবস্থা: জানতে চেয়েছে হাইকোর্ট

আজ বুধবার (২১ আগস্ট) আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যু ঘটনার বিচার বিভাগীয় তদন্ত উপস্থাপন করার পর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
21 August, 2019, 12:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

সারাদেশে কারাগারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী ১৫ অক্টোবরের মধ্যে এই তথ্য জানানোর আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ । 

আজ বুধবার (২১ আগস্ট) আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যু ঘটনার বিচার বিভাগীয় তদন্ত উপস্থাপন করার পর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৬শে এপ্রিল পঞ্চগড়ের জেলা কারাগারে অগ্নিদগ্ধ হন পলাশ কুমার রায়, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।

অগ্নিদগ্ধ হওয়ার পর ৩০শে এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারাগারের মতো একটি সুরক্ষিত স্থানে একজন বন্দীর গায়ে কিভাবে আগুন লাগলো - তা জনমনে বেশ আলোড়ন তোলে।

পরবর্তীতে এই ঘটনায় সায়েদুল হক সুমন নামের একজন আইনজীবী আদালতে বাদী হয়ে একটি রিট দায়ের করেন হাইকোর্টে।

আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন নিজেই তার রিটের পক্ষে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

পলাশ রায় একটি রাসায়নিক তৈরিকারী প্রতিষ্ঠানের আইনি কর্মকর্তা ছিলেন। ২০১৬ সালে ঐ প্রতিষ্ঠান তার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। এবছরের ২৫শে মার্চ এর প্রতিবাদে সে (পলাশ রায়) একটি মানববন্ধন করে এবং প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জমা দেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসকের অফিসে।

পরদিন ২৬শে মার্চ প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে পলাশ রায়কে আটক করে হাজতে পাঠায় পঞ্চগড় পুলিশ।

এরপর ৯ মে, ২০১৯ পঞ্চগড়ে কারা হেফাজতে আইনজীবী পলাশ কুমার রায়ের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

Related Topics

বাংলাদেশ

কারাগারের নিরাপত্তা / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net