Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ১০ মার্চ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ

বাংলাদেশ

রয়টার্স
05 March, 2024, 07:50 pm
Last modified: 05 March, 2024, 07:55 pm

Related News

  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও তেল-গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ১০ মার্চ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘সাম্প্রতিক ডলার সংকট একটি বৈশ্বিক সমস্যা। কিন্তু সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিচ্ছে। তাই এ খাতে কোনো বাধা থাকবে না।’
রয়টার্স
05 March, 2024, 07:50 pm
Last modified: 05 March, 2024, 07:55 pm
প্রতীকী ছবি: রয়টার্স

অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আগামী ১০ মার্চ আন্তর্জাতিক দরপত্রের আহ্বান করবে বাংলাদেশ। রয়টার্সকে মঙ্গলবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

ইউক্রেন যুদ্ধের পর জ্বালানির মূল্যবৃদ্ধি এবং গ্যাসের মজুত দ্রুত কমে আসার কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি ঘাটতিতে ভুগছে।

'২৪টি অফশোর ব্লকের জন্য অফার জমা দেওয়ার শেষ সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। মূল্যায়নের পরে আমরা এ বছরের শেষ নাগাদ চুক্তি চূড়ান্ত করার আশা করছি,' বলেন জনেন্দ্র নাথ সরকার।

তিনি তার অফিসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্র এবং শিল্প কারখানা চালু রাখতে আমরা সরবরাহের ঘাটতি কমানোর পরিকল্পনা করছি।'

জনেন্দ্র নাথ বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে পেট্রোবাংলা গত বছরের চেয়ে ২৩টি বাড়িয়ে এ বছর স্পট মার্কেট থেকে ৪৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানি করার পরিকল্পনা করেছে।

স্পট মার্কেট থেকে এপ্রিলে পাঁচটি কার্গো আমদানি করা হবে। এর আগে গত দুই মাসে সাতটি কার্গো আমদানি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে আমরা ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশে ১০০টি নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছি।'

যদি গ্যাসের নতুন কোনো বড় মজুত আবিষ্কার না হয়, তাহলে বাংলাদেশের গ্যাসের মজুত ২০৩৩ সালের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে রিজার্ভ কমে যাওয়ার কারণে বাংলাদেশ আমদানিকৃত তেল ও গ্যাসের বকেয়া পরিশোধে হিমশিম খেয়েছে। বাধ্য হয়ে গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেক ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ঢাকা।

পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, 'সাম্প্রতিক ডলার সংকট একটি বৈশ্বিক সমস্যা। কিন্তু সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিচ্ছে। তাই এ খাতে কোনো বাধা থাকবে না।'

সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সঙ্গে ঢাকার বিরোধ নিষ্পত্তি হওয়া সত্ত্বেও বাংলাদেশের উপকূলের অনেকাংশ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে।

ওএনজিসি ওভারসিজ লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে দুটি অগভীর জলের ব্লক অনুসন্ধানের চুক্তির পর সম্প্রতি সেখানে খনন শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

জ্বালানি / অফশোর / তেল-গ্যাস / গ্যাস অনুসন্ধান / সমুদ্র / দরপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও তেল-গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net