Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
পগবার নিষেধাজ্ঞায় ফুটবলের ক্ষতি, বলছেন জুভেন্টাস কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 05:45 pm
Last modified: 04 March, 2024, 06:18 pm

Related News

  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ডিজিটাল জালিয়াতিতে ২০২৫ সালে ২৫ বিলিয়ন ডলার হারিয়েছেন ভারতীয়রা, পাল্টা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পগবার নিষেধাজ্ঞায় ফুটবলের ক্ষতি, বলছেন জুভেন্টাস কোচ

‘আমরা একজন অসাধারণ খেলোয়াড়কে হারিয়ে ফেললাম। তার (পগবা) সাথে কাজ করতে পারা, তাকে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের। মানুষ হিসেবেও সে চমৎকার।’
টিবিএস রিপোর্ট
04 March, 2024, 05:45 pm
Last modified: 04 March, 2024, 06:18 pm

ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্টাসের ফরাসি মিড ফিল্ডার পল পগবা। তার এই নিষেধাজ্ঞা ফুটবলের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তার মতে, অসাধারণ এক প্রতিভাকে হারিয়ে ফেললো ফুটবল দুনিয়া।

টেস্টোস্টেরোন সেবনের দায়ে ইতালির এন্টি ডোপিং ট্রাইবুন্যাল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। ৩০ বছর বয়সে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পাওয়ায় ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গেছে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই মিড ফিল্ডারের। নিষেধাজ্ঞা থেকে ফিরতে ফিরতে তার বয়স হয়ে যাবে ৩৪। অনেকেরই ধারণা, আর ফুটবলে ফেরা হবে না তার। 

জুভেন্টাস কোচ আলেগ্রি সেটা ভেবেই হয়তো বলেছেন, 'এটা অবশ্যই ফুটবলের জন্য একটি হতাশাজনক খবর। আমরা একজন অসাধারণ খেলোয়াড়কে হারিয়ে ফেললাম। তার (পগবা) সাথে কাজ করতে পারা, তাকে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের। তার মতো খেলোয়াড় পাওয়া অনেক কঠিন। মানুষ হিসেবেও সে চমৎকার।'

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফেরার পর তুরিনের জায়ান্টদের হয়ে খুব কমই মাঠে নামতে পেরেছেন পগবা। ইনজুরি ও ডোপিংয়ের দায়ে প্রাথমিক নিষেধাজ্ঞায় সেভাবে খেলাই হয়নি তার। এবারের মৌসুমে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন পগবা। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপও খেলা হয়নি তার। 

মৌসুমের শুরুতে জুভেন্টাসের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে খেলার সুযোগ পান পগবা। এর পরপরই অক্টোবরে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হন তিনি। দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলাফলও পজিটিভ আসায় চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় তারকা এই ফুটবলারকে।

নিষেধাজ্ঞার বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে (সিএএস) আপিলের সিদ্ধান্ত নিয়েছেন পগবা। তার এজেন্টের বক্তব্য, মৌসুমের শুরুতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন গ্রহণ করেন পগবা।

Related Topics

টপ নিউজ

পল পগবা / মাসিমিলিয়ানো আলেগ্রি / নিষেধাজ্ঞা / ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ডিজিটাল জালিয়াতিতে ২০২৫ সালে ২৫ বিলিয়ন ডলার হারিয়েছেন ভারতীয়রা, পাল্টা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net