Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মুকেশ আম্বানির পুত্রবধূ হতে যাওয়া কে এই রাধিকা মার্চেন্ট? 

আন্তর্জাতিক

ফোর্বস
02 March, 2024, 01:40 pm
Last modified: 02 March, 2024, 09:48 pm

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

মুকেশ আম্বানির পুত্রবধূ হতে যাওয়া কে এই রাধিকা মার্চেন্ট? 

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাধিকা বর্তমানে অ্যাঙ্কর হেলথকেয়ারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ক্লাসিক্যাল নাচে পারদর্শী। শ্রী নিভা আর্টস ড্যান্স একাডেমিতে প্রায় ৮ বছর ভরতনাট্যম শিখেছেন তিনি। 
ফোর্বস
02 March, 2024, 01:40 pm
Last modified: 02 March, 2024, 09:48 pm
ছবি: এপি

ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ে উপলক্ষ্যে ভারতে বসেছে তারকাদের মিলনমেলা। অনুষ্ঠানে অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে চার্টার জেট। একইসাথে সেখানে পারফর্ম করেছেন বিখ্যাত সংগীতশিল্পী রিহানা।  

ফোর্বসের হিসেব মতে, আম্বানির মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৪ বিলিয়ন মার্কিন ডলার। এশিয়ার সর্বোচ্চ এই ধনী ব্যক্তি জমকালো সব অনুষ্ঠান আয়োজন করে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। 

গতকাল (শুক্রবার) থেকে শুরু করে মোট তিনদিন ব্যাপী অনন্তের 'প্রি ওয়েডিং' অনুষ্ঠান হবে। ইউএসএ টুডের রিপোর্ট অনুযায়ী, অনন্ত ও রাধিকার মধ্যকার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। গতবছরের জানুয়ারিতে তাদের বিয়ের বিষয়টা পাকাপাকি হয়।

রাধিকা বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। তিনি ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পের টাইকুন হিসেবে পরিচিত। ২০০২ সালে তিনি ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারক কোম্পানি অ্যাঙ্কর হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন।

রাধিকা মুম্বাইয়ের বি.ডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি ২০১৭ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন রাধিকা মুম্বাইয়ের সিডার কনসালট্যান্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করেছেন। পরবর্তীতে তিনি বিলাসবহুল রিয়েল এস্টেট কোম্পানি ইসপ্রভাতেও কাজ করেছেন। 

ছবি: এএফপি

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাধিকা বর্তমানে অ্যাঙ্কর হেলথকেয়ারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বোন অঞ্জলিও রয়েছেন একই পদে। আর বাবা বীরেন প্রতিষ্ঠানটির সিইও ও ভাইস-চেয়ারম্যান। আর মা ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। 

ডিএনএ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাধিকা ক্লাসিক্যাল নাচে পারদর্শী। তিনি শ্রী নিভা আর্টস ড্যান্স একাডেমিতে প্রায় ৮ বছর ভরতনাট্যম শিখেছেন। 

অন্যদিকে অনন্ত বর্তমানে রিলায়েন্সের এনার্জি ব্যবসায় ডিরেক্টরের ভূমিকা পালন করছেন। একইসাথে তিনি বাবার কোম্পানিতে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। 

রিহানা ছাড়াও অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও বিদেশি অতিথি হিসেবে বিল গেটস, মার্ক জুকারবার্গ, ডিজনির সিইও বব ইগারসহ বহু হাই প্রোফাইল ব্যক্তিত্বদের থাকার কথা রয়েছে। আর দেশি অতিথিদের মধ্যে গৌতম আদানি, শাহরুখ, সালমান থেকে শুরু করে তারকা ক্রিকেটাররা উপস্থিত থাকবেন।

অনন্ত আম্বানি মুকেশের তিন সন্তানের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। আগামী ১২ জুলাই রাধিকার সাথে তার বিয়ের দিন ধার্য করা হয়েছে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মুকেশ আম্বানি / আম্বানি / অনন্ত আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net