Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
‘জবাব দিতে হবে ভাবলে হয়তো ভালো করতে পারতাম না’

খেলা

টিবিএস রিপোর্ট
02 March, 2024, 01:15 am
Last modified: 02 March, 2024, 09:43 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘জবাব দিতে হবে ভাবলে হয়তো ভালো করতে পারতাম না’

বরিশালকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই রান করেছেন অধিনায়ক তামিম। দল জিতেছে শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্ট সেরা।
টিবিএস রিপোর্ট
02 March, 2024, 01:15 am
Last modified: 02 March, 2024, 09:43 pm
বিপিএল জেতার পর সংবাদ সম্মেলনে তামিম। ছবিঃ শাহনূর রাব্বানী

প্রায় দেড় মাসের লড়াই শেষে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল দলটি। 

বরিশালকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই রান করেছেন অধিনায়ক তামিম। দল জিতেছে শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্ট সেরা। টুর্নামেন্ট সেরা হিসেবে ১০ লাখ পুরস্কার পেয়েছেন তামিম। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের পাঁচ লাখ টাকাও গেছে বরিশাল অধিনায়কের পকেটে। ১৫ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.১৪ গড় ও ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেছেন অভিজ্ঞ এই ওপেনার। যা বিপিএলের নির্দিষ্ট আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 

অধিনায়ক হিসেবে বরিশালকে চ্যাম্পিয়ন করার পর সংবাদ সম্মেলনে আসেন তামিম। সেখানে বিভিন্ন প্রশ্নের মধ্যে এই বাঁহাতি ব্যাটসম্যানের কাছে জিজ্ঞাসা ছিল- অবসর থেকে ফিরে আসা, জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়া, বিশ্বকাপ দলে না থাকাসহ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেসবের জবাব এই বিপিএল দিয়ে দিয়েছেন কিনা। তামিম বললেন, তেমন কিছুই নয়, 'যদি এভাবে ভাবতাম যে জবাব দিতে হবে, তাহলে হয়ত ভালো করতে পারতাম না। আমি জিনিসটাই ভাবি নাই যে জবাব দিতে হবে। আমার ক্যারিয়ার যদি তিন বছরের হতো তাহলে চিন্তা করতাম জবাব দিতে হবে। আমি কি করেছি না করেছি সবাই দেখেছে।'

অন্য যেকোনো কিছুর চেয়ে দলই যে তামিমের কাছে সবার আগে, সেটিও বুঝিয়ে দিলেন বরিশাল অধিনায়ক, 'আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলো একটা ভালো পরিবেশ তৈরি করা। দলের পরিবেশ খুব ভালো ছিলো। আমাদের দলের পরিবেশ ছিল অবিশ্বাস্য। বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষ ছিল। আমরা প্লে অফে আসতে পারব কি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারনে এটা করতে পেরেছি।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net