Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
‘৩ ঘণ্টা পর আমরা অজ্ঞান হয়ে যাই’: বেইলি রোড ট্র্যাজেডির একজন বেঁচে যাওয়া মানুষের গল্প

বাংলাদেশ

ফয়সাল আহমেদ
01 March, 2024, 10:55 pm
Last modified: 01 March, 2024, 11:00 pm

Related News

  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

‘৩ ঘণ্টা পর আমরা অজ্ঞান হয়ে যাই’: বেইলি রোড ট্র্যাজেডির একজন বেঁচে যাওয়া মানুষের গল্প

সুমাইয়া বলেন, 'তখন উপর থেকে কেউ একজন বলেন উপরে আগুন লেগেছে, আপনারা নিচে নামেন। আবার আমরা নিচে নেমেছি। আমরা সিঁড়ি দিয়ে নেমে দেখি মেইন গেট বন্ধ, আর বাইরে আগুন জ্বলছে। তাই আমরা বের হতে পারিনি।'
ফয়সাল আহমেদ
01 March, 2024, 10:55 pm
Last modified: 01 March, 2024, 11:00 pm
ছবি: মেহেদী হাসান/টিবিএস

ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের খানাজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নৈশভোজ করতে গিয়েছিলেন বেসরকারি চাকরিজীবী সুমাইয়া ও তার স্বামী রাকিব হাসান।

ওই ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে শুক্রবার সুমাইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রাত তখন প্রায় ১০টা। ওয়েটার আমাদের বলেন যে রাত সাড়ে ১০টার মধ্যে খাবার অর্ডার করতে হবে। কারণ এরপর তাদের কিচেন বন্ধ হয়ে যাবে।'

তিনি বলেন, 'আমরা বসে মেনুকার্ড দেখছিলাম, তখন হঠাৎ দেখি সবাই হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছে। আমরাও তাদের অনুসরণ করলাম। কিছুক্ষণ পরই দেখি চারপাশ ধোঁয়ায় ভরে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'সবাই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল। আমরাও তাদের সঙ্গে উপরে উঠতে থাকলাম। উপরে উঠতে গিয়ে আমরা আরও বিভ্রান্ত হয়ে পড়ি। উপর থেকে গরম বাতাস আসছিল, আর নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না কোন পথে যেতে হবে। আবার কোথায় আগুন লেগেছে আমরা সেটাও বুঝতে পারছিলাম না।'

সুমাইয়া বলেন, 'তখন উপর থেকে কেউ একজন বলেন উপরে আগুন লেগেছে, আপনারা নিচে নামেন। আবার আমরা নিচে নেমেছি। আমরা সিঁড়ি দিয়ে নেমে দেখি মেইন গেট বন্ধ, আর বাইরে আগুন জ্বলছে। তাই আমরা বের হতে পারিনি।'

তিনি বলেন, 'আমরা সিঁড়ি দিয়ে তিন তলা পর্যন্ত উঠলাম। ধোঁয়াটা ততক্ষণে এতটাই বিষাক্ত হয়ে গেছে যে আমরা আর এর উপরে উঠতে পারিনি। ওই ফ্লোরে একটা শোরুম ছিল, আমরা সেখানে ঢুকলাম। সেখানে আমরা ছাড়াও ওই শোরুমের দুইজন স্টাফও ছিলেন।'

তিনি আরও বলেন, 'কিছুক্ষণ পর সেখানেও ধোঁয়া ঢুকতে শুরু করে। আমরা শোরুমের ভেতরের ওয়াশরুমে চলে যাই। আমি আমার দুলাভাইকে সাহায্যের জন্য ফোন করেছিলাম।'

ওই নারী বলেন, 'আমরা সেখানে আড়াই ঘণ্টা আটকে ছিলাম, বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। আমরা আমাদের শরীরে পানি ঢালছিলাম। আমরা চেষ্টা করছিলাম যেন গ্যাস বাথরুমের ভেতরে না আসে। কিন্তু এক পর্যায়ে গ্যাস ঢুকে পড়ে।'

তিনি বলেন, 'খুব চেষ্টা করছিলাম আমরা যেন অজ্ঞান না হই। তবে প্রায় তিন ঘণ্টা আটকে থেকে শেষ মুহূর্তে অজ্ঞান হয়ে যাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের উদ্ধার করেন। তারা আমাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং কিছুক্ষণ পরে আমাদের জ্ঞান ফিরে আসে। এরপর সিঁড়ি দিয়ে আমাদের নামিয়ে আনা হয়।'

তিনি আরও বলেন, 'সঙ্গে সঙ্গে আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আমি ও আমার স্বামী দুজনেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।'

সুমাইয়া ও রাকিব এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবারের ওই অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হন। ভবনটিতে একটি জুস বার এবং একটি চা-কফির দোকানসহ আটটি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া কয়েকটি মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জাম ও কাপড়ের দোকান ছিল।

Related Topics

টপ নিউজ

বেইলি রোড / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net