Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
নতুন করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে তবে মানুষকে অসুস্থ করছে কম: গবেষণা

ফিচার

টিবিএস ডেস্ক
03 July, 2020, 11:30 am
Last modified: 03 July, 2020, 11:33 am

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করলো বাকৃবির গবেষক দল

নতুন করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে তবে মানুষকে অসুস্থ করছে কম: গবেষণা

এই ভাইরাসটির জেনেটিক সিকোয়েন্স করে দেখা যায়, মিউটেশনের মধ্য দিয়ে পরিবর্তিত হওয়া নতুন গঠনের এই ভাইরাসটি আগের ভাইরাসের জায়গা দখল করে নিচ্ছে।
টিবিএস ডেস্ক
03 July, 2020, 11:30 am
Last modified: 03 July, 2020, 11:33 am

পরিবর্তনের মধ্য দিয়ে বারবার নিজেকে বদলানো নতুন করোনাভাইরাস আগের চেয়ে দ্রুত গতিতে সংক্রমণ ছড়ালেও তা মানুষকে তুলনামূলক কম অসুস্থ বানাচ্ছে বলে একটি গবেষণায় উঠে এসেছে। 

ক্যালিফোর্নিয়ার লা ঝল্লা ইনস্টিটিউট ফর ইউমিউনোলজি অ্যান্ড দ্য করোনাভাইরাস ইমিউনোথেরাপি কনসোর্টিয়ামের গবেষক এরিকা ওলমান স্যাফায়ার বলেন, "মানুষকে আক্রান্ত করার ক্ষেত্রে ভাইরাসের এই ধরণটা বেশ আগ্রাসী।"

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের ওপর চালানো এই গবেষণার ফলাফল সেল নামে একটি জার্নালে প্রকাশিত হয়।

এই ভাইরাসটির জেনেটিক সিকোয়েন্স করে দেখা যায়, মিউটেশনের মধ্য দিয়ে পরিবর্তিত হওয়া নতুন গঠনের এই ভাইরাসটি আগের ভাইরাসের জায়গা দখল করে নিচ্ছে।

গবেষকরা শুধু জিনোম সিকুয়েন্সই করেননি, তারা মানুষ ও প্রাণির ওপর এবং ল্যাবের মধ্যে নানা ভাবে ভাইরাসটির পরীক্ষা চালিয়েছেন যাতে দেখা গেছে, ভাইরাসের এই প্রকারভেদটা অন্যগুলোর তুলনায় বেশি সংক্রামক।

স্যাফায়ার বলেন, "আমরা জানি যে নতুন এই ভাইরাসটি আগের গুলোর সমন্বয়ে এই অবস্থায় এসেছে। এটা যতোটা খারাপ, তা প্রথম দেখায় মনেই হয় না।" 

এখন গবেষকরা পরীক্ষা করে দেখছেন, ভাইরাসটির তীব্রতা সম্পর্কে এবং এটিকে কীভাবে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে। বর্তমান যে ভ্যাকসিনগুলো প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে আছে সেগুলো ভাইরাসের শুরুর দিককার শ্রেণিগুলোর জন্য বানানো। 

গবেষকরা ভাইরাসের নতুন এই মিউটেশনের নাম দিয়েছেন G614. তারা দেখিয়েছেন কীভাবে এই নতুন ধরণের ভাইরাস ইউরোপ এবং আমেরিকার D614 করোনাভাইরাসকে সরিয়ে এখন সংক্রমণ চালিয়ে যাচ্ছে।

এই গবেষকদলের সদস্য তাত্ত্বিক জীববিজ্ঞানী বেটে কোরবার বলেন, "আমাদের গ্লোবার ট্র্যাকারের ডেটা অনুযায়ী, ভাইরাসের D614 প্রকারভেদের চেয়ে G614 প্রকারভেদ আরও দ্রুত ছড়ায়। এর মাধ্যমে বোঝা যায়, এই ভাইরাসরটি আগের তুলনায় আরও বেশি সংক্রামক। তবে রোগের মারাত্মক দশার ক্ষেত্রে এটার প্রভাবের কোনো প্রমাণ আমরা পাইনি।" 
 
Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

করোনাভাইরাস / জিনোম সিকোয়েন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করলো বাকৃবির গবেষক দল

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net