Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম-আফিফ, জায়গা পেলেন হৃদয়-সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 09:45 pm
Last modified: 12 February, 2024, 10:05 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম-আফিফ, জায়গা পেলেন হৃদয়-সাকিব

ক্রিকেটারদের বেতন বাড়ানোর আলোচনা থাকলেও সেটা হয়নি, সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির মতো এবারও ২১ জন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। বেতন না বাড়লেও ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস বেড়েছে।
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 09:45 pm
Last modified: 12 February, 2024, 10:05 pm

সোমবার সভা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কয়েক ঘণ্টা ধরে চলা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। সভায় নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

ক্রিকেটারদের বেতন বাড়ানোর আলোচনা থাকলেও সেটা হয়নি, সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির মতো এবারও ২১ জন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। বেতন না বাড়লেও ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস বেড়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল না চাওয়ায় তাকে চুক্তিতে রাখা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন চোটে থাকা ডানহাতি পেসার ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও পেসার তানজিম হাসান সাকিবের। 

হৃদয় ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন, সাকিবের কেবল টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা হয়েছে। সর্বশেষ চুক্তিতে ছিলেন না স্পিনার নাঈম হাসান, শুধু টেস্টের চুক্তিতে তাকে রাখা হয়েছে। কাঁধের চোটের কারণে টেস্ট খেলতে চান না বলে তাসকিন আহমেদকে বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়েছে। 

তিন ফরম্যাটেরই কেন্দ্রীয় চুক্তিতে আছেন পাঁচজন ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে নেওয়া হয়েছে চারজন ক্রিকেটাররা। টেস্ট এবং ওয়ানডের চুক্তিতে থাকা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিম। শুধু ওয়ানডের চুক্তিতে সাকিবের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া শুধু টেস্টে ছয়জন ও টি-টোয়েন্টির চুক্তিতে তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে।  

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা ক্রিকেটার: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

টেস্ট এবং ওয়ানডের চুক্তিতে থাকা একমাত্র ক্রিকেটার: মুশফিকুর রহিম

ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা ক্রিকেটার: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। 

শুধু টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটার: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাঈম হাসান।  

শুধু ওয়ানডের চুক্তিতে থাকা ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। 

শুধু টি-টোয়েন্টির চুক্তিতে থাকা ক্রিকেটার: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান। 

Related Topics

টপ নিউজ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি / তামিম ইকবাল / তাওহিদ হৃদয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net