Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
চা বাগানেও করোনার ছোবল

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
01 July, 2020, 12:40 pm
Last modified: 01 July, 2020, 05:49 pm

Related News

  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

চা বাগানেও করোনার ছোবল

সিলেট বিভাগের বিভিন্ন বাগানে অন্তত সাতজন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন দু'জন।
সিলেট প্রতিনিধি
01 July, 2020, 12:40 pm
Last modified: 01 July, 2020, 05:49 pm

সারাদেশে যখন অঘোষিত লকডাউন চলছে, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান-অফিস আদালত, তখনও চালু ছিল দেশের চা বাগানগুলোর কার্যক্রম। প্রতিদিন কাজ করে যেতে হয়েছে শ্রমিকদের।

চা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় ঝুঁকি বিবেচনায় বাগানের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হলেও তা আমলে নেয়নি সংশ্লিষ্টরা। বাগানগুলো সংরক্ষিত এলাকা, বাইরের মানুষের প্রবেশাধিকার নেই। তাই করোনা সংক্রমণের ঝুঁকিও কম- এমন যুক্তি দেখিয়ে চা বাগানে উৎপাদন অব্যাহত রাখেন বাগান মালিক ও প্রশাসনের কর্মকর্তারা।

তবে করোনাভাইরাসের আক্রমণ থেকে মুক্ত রাখা যায়নি চা বাগানের শ্রমিকদের। এ পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন বাগানে অন্তত সাতজন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন দু'জন। এছাড়া গত তিনমাসে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে চা শিল্পের উদ্যোক্তা ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সেরর সভাপতি আফজাল রশীদ বলেন, চা বাগানে এখন পর্যন্ত যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের প্রায় সকলেই হয় নিজে কিংবা তাদের পরিবারের কেউ বাইরে থেকে এসেছেন। বাগানে কাজ করা অবস্থায় কেউ আক্রান্ত হওয়ার তথ্য নেই।

দেশে ১৬৬টি চা বাগান রয়েছে। এগুলোতে কাজ করেন দেড় লাখের মতো শ্রমিক। শ্রমিকদের প্রায় সকলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাসিন্দা। নূন্যতম মজুরিতে বাগানে কাজ করতে হয় তাদের। দেশের মধ্যে সিলেট বিভাগেই ১৩৪টি চা বাগান রয়েছে।

সর্বশেষ গত ২৫ জুন মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা বাগানের দুই নারী শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়ারা সম্পর্কে শ্বাশুড়ি-পুত্রবধূ। তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। 

গত ২৬ এপ্রিল শ্রীমঙ্গলের চা শ্রমিক পরিবারের এক কলেজ ছাত্রীর করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে ২৫ এপ্রিল মারা যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা-শ্রমিকের শিশুসন্তান। ২৩ মে জুড়ী উপজেলার রাজকী বাগানের দুই শ্রমিকের করোনা শনাক্ত হয়। আর গত মে মাসে কমলগঞ্জে সনছড়া বাগানের এক বৃদ্ধ শ্রমিক করোনায় মারা যান।

চুনারুঘাটের চা শ্রমিক শিশুর করোনায় মারা যাওয়া প্রসঙ্গে ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ জানান, ''বাগানে কাজ করতে গিয়ে নয়, বরং ঢাকায় থাকার কারণে ওই শিশুসহ দুজন নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিল। এছাড়া ওই শিশু ক্যান্সারেও আক্রান্ত ছিল।''

এ প্রসঙ্গে বাংলাদেশ চা-সংসদের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, করোনার সংক্রমণ রোধে সব চা বাগানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শ্রমিকদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে। তাদের মাস্ক-সাবানসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। 

তিনি বলেন, সামাজিক দূরত্ব মেনে কাজ করতে বলা হয়েছে। শ্রমিকেরা তা মেনেও চলছেন। চায়ের ব্যবসা এমনিতেই খারাপ। ছুটি দিলে উৎপাদন বন্ধ হয়ে যাবে। এর প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে। সরকারও চা বাগানে ছুটি ঘোষণার কোনো নির্দেশনা দেয়নি।

তবে চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, বাগানে অবস্থানকারী অনেককে কাজের প্রয়োজনে বিভিন্ন সময় বাইরে যেতে হয়। কাজ শেষে তারা আবার বাগানে পরিবারের কাছে ফিরে আসে। বাইরে কাজ করা লোকদের মাধ্যমেও বাগানে তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারেন। আবার বাগানে কাজের ক্ষেত্রে সামাজিক দূরত্ব তেমন মানা হয় না। ফলে বাগানের একজন আক্রান্ত হলে তা অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রামভজন কৈরি বলেন, ''অনেক চা-বাগান শ্রমিকদের নিরাপদ দূরত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না। তারা শ্রমিকদের হাত ধোয়ার সাবান ও মাস্ক দেয়নি। এসব শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।

Related Topics

টপ নিউজ

সিলেট / করোনাভাইরাস / চা বাগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net