Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 10:20 am
Last modified: 03 May, 2026, 03:38 pm

Related News

  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • দীর্ঘদিন বন্ধের পর সিলেটের স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা-পাথর আমদানি শুরু হচ্ছে
  • শিক্ষকদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন, নতুন দায়িত্বে ড. শফি উল্লাহ
  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র; তীব্র গরমে সিলেটে অসহনীয় লোডশেডিং

ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

রোববার (৩ মে) সকাল সোয়া সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এই দুর্ঘটনা ঘটে। 
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 10:20 am
Last modified: 03 May, 2026, 03:38 pm
ছবি: টিবিএস

সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রবিবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারীসহ ৮ জন নিহত হন।

দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আর স্থানীয়দের দাবি, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের না‌র্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম, দিরাই ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী, ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান।

নিহতরা সবাই নির্মাণশ্রমিক। পিকআপ ভ্যানে করে তারা কাজের জন্য যাচ্ছিলেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন। হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

আব্দুল লতিফ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, 'ড্রাইভার আছিল ঘুমো, আর হেলপার আছিল গাড়ি চালানিত'।

ছবি: টিবিএস

তবে হেলপার গাড়ি চালানোর বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
তিনি জানান, পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে। এছাড়া  ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে। তবে হেলপারের গাড়ি চালানোর বিষয়ে কিছু জানা যায়নি। পণ্যবোঝাই করা ট্রাক হেলপার চালানোর কথাও না।'

তবে দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন জানিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচলাক  মো. শফিকুল ইসলাম ভূঁঞা বলেন, 'ট্রাকের চালক কাঁঠাল নিয়ে সারারাত গাড়ি চালিয়ে এসেছেন। ভোরের দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে শুনেছি। তবে তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।'

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।

দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহদের স্বজনরা। রোবআর দুপুরে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ও আহতদের স্বজনদের ভিড়। তাদের অনেকেই আহাজারি করছেন।

নিহত নুরুজ আলীর ভাই সুয়েব আলী বলেন, 'টানা বৃষ্টির কারণে আমার ভাই গত ৩/৪ দিন কাজ করতে পারেনি। আজ রোদ উঠায় কাজে বেরিয়েছিল। এক ঠিকাদারের মাধ্যমে আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে পিকআপ ভ্যানে করে তারা সুনামগঞ্জে কাজের জন্য যাচ্ছিল।'  

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, 'পিকআপ ভ্যানের উপর নির্মাণ শ্রমিকের সঙ্গে সিমেন্ট মিকশ্চারের মেশিনও ছিল। ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে মিকশ্চার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে সবাই পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।'

ওসমানী মেডিকেল কলেজের পরিচলক ব্রিগেডিয়ার উমর রাশেদ মনির বলেন, 'আহতদের কয়েকজনের অবস্থাও সকটাপন্ন। একজন আইসিইউতে আছেন। বাকিদের হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের প্রয়োজন মতো বিভিন্ন বিভাগে পাঠানো হবে।'

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
  • দীর্ঘদিন বন্ধের পর সিলেটের স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা-পাথর আমদানি শুরু হচ্ছে
  • শিক্ষকদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন, নতুন দায়িত্বে ড. শফি উল্লাহ
  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র; তীব্র গরমে সিলেটে অসহনীয় লোডশেডিং

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net