Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
পেঁয়াজের দাম আবারও বাড়ল, কেজি বিক্রি হচ্ছে ১১০–১২০ টাকায়

বাংলাদেশ

ওমর ফারুক & শওকত আলী
09 February, 2024, 12:15 am
Last modified: 09 February, 2024, 12:28 am

Related News

  • কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা

পেঁয়াজের দাম আবারও বাড়ল, কেজি বিক্রি হচ্ছে ১১০–১২০ টাকায়

খাতুনগঞ্জ হামিদুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস টিবিএসকে বলেন, অন্য সময়ে ভারত রপ্তানি বন্ধ করে দিলে ব্যবসায়ীরা বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি করেন। ‘কিন্তু এবার ডলারের দাম বৃদ্ধির কারণে এবং ঋণপত্র খুলতে ১০০ শতাংশের বেশি মার্জিন দেওয়ার প্রয়োজনীয়তার কারণে আমদানির পরিমাণ ছিল খুবই কম,’ জানান তিনি।
ওমর ফারুক & শওকত আলী
09 February, 2024, 12:15 am
Last modified: 09 February, 2024, 12:28 am
ছবি: প্রতীকী

দেশি জাতের পেঁয়াজের সরবরাহ কম থাকায় এবং আমদানি করা পেঁয়াজের ঘাটতির কারণে ভোক্তা পর্যায়ে আবারও পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০–১২০ টাকায়।

কয়েকদিন আগেও ঢাকা ও চট্টগ্রামের খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল ৯৫–১০০ টাকা। তবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার কারওয়ান বাজারে পাইকারি দাম বেড়ে হয়েছে ১০০ থেকে ১০৫ টাকা।

বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) তথ্য অনুযায়ী, দেশি পেঁয়াজের বর্তমান দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৭১ দশমিক ৪৩ শতাংশ বেশি।

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের ৮ ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর বাজারে সরবরাহের ঘাটতির মধ্যে বেশি দাম পাওয়ার আশায় কৃষকেরা অপরিপক্ক পেঁয়াজ কাটা শুরু করেন। ফলে বর্তমানে মুড়িকাটা জাতের পেঁয়াজের সরবরাহ কমে গেছে। মেহেরপুর জাতের পেঁয়াজ বাজারে আসতে শুরু করলেও সরবরাহ এখনও কম।

চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের কমিশন এজেন্ট সৌমিক ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এক সপ্তাহ আগে পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ১৫–২০ ট্রাক মুড়িকাটা পেঁয়াজ সেখানে আসত। তবে সংখ্যাটা এখন চার–পাঁচে নেমে এসেছে বলে জানান তিনি।

ভারতীয় কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। এ সময় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম সর্বোচ্চ ২২০ টাকা পর্যন্ত উঠেছিল। পরে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে জানুয়ারির মাঝামাঝি দাম ৭০ থেকে ৮০ টাকায় নেমে আসে।

কৃষি মন্ত্রণালয়ের মতে, দেশে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের একটি প্রাথমিক জাতের চাষ করা হয়। চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় আট লাখ মেট্রিক টন। পেঁয়াজের এ জাতটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদা মেটাতে প্রধান ভূমিকা পালন করে।

পেঁয়াজের আমদানি কম

ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার পর ট্যারিফ কমিশন বিকল্প দেশ থেকে পণ্য আমদানির সুপারিশ করেছিল। কিন্তু ব্যবসায়ীরা এ পরামর্শ গ্রহণ করে আমদানি করেননি।

চট্টগ্রাম বন্দর থেকে সংগৃহীত সরকারি তথ্য অনুযায়ী, গত দুই মাসে বন্দর দিয়ে চীন ও পাকিস্তান থেকে এক হাজার ৪৫৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস টিবিএসকে বলেন, অন্য সময়ে ভারত রপ্তানি বন্ধ করে দিলে ব্যবসায়ীরা বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি করেন। 'কিন্তু এবার ডলারের দাম বৃদ্ধি ও ঋণপত্র খুলতে ১০০ শতাংশের বেশি মার্জিন দেওয়ার প্রয়োজনীয়তার কারণে আমদানির পরিমাণ ছিল খুবই কম,' জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুসারে, চলতি বছরে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ৭৩ লাখ মেট্রিক টন। গত বছর প্রায় ৩৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছিল। তবে ২৫ শতাংশ 'উৎপাদন-পরবর্তী ক্ষতি' বিবেচনায় নিয়ে প্রকৃত উৎপাদন হিসেব করা হয়েছিল সাড়ে ২৫ লাখ মেট্রিক টন। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২৮ লাখ টন, যা চাহিদার ৭০ শতাংশ পূরণ করে।

অধিদপ্তর কর্মকর্তারা বলেছেন, মার্চ মাসে পেঁয়াজ কাটার পুরো মৌসুম শুরু হলে পেঁয়াজের দাম কমবে।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / পেঁয়াজের দাম / বাজারদর / পেঁয়াজ উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net