Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
আইএমএফের মান অনুযায়ী ভালো করছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
08 February, 2024, 09:05 pm
Last modified: 08 February, 2024, 09:08 pm

Related News

  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী

আইএমএফের মান অনুযায়ী ভালো করছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আজ, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়ন্দু দে'র সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইউএনবি
08 February, 2024, 09:05 pm
Last modified: 08 February, 2024, 09:08 pm
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত মান অনুযায়ী বাংলাদেশ ভালো করছে এবং সরকার বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির দেওয়া বেশিরভাগ শর্ত পূরণ করেছে।

আজ, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়ন্দু দে'র সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'মার্চে তারা আবার পরিস্থিতি মূল্যায়ন করবে। আশা করি, বাংলাদেশ ঋণের তৃতীয় কিস্তি পাবে।'

আইএমএফের শর্তের মধ্যে বাংলাদেশের রিজার্ভ ও রাজস্ব আয়ে ঘাটতি রয়েছে- এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ আইএমএফের দেওয়া লক্ষ্যমাত্রা অনেকাংশই পূরণ করেছে।

তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করে দেওয়া ভালো এবং তা হতেও পারে।

তিনি বলেন, 'উন্নত অর্থনীতির দেশগুলোতে ঘন ঘন একীভূতকরণের ঘটনা ঘটে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে।'

কিস্তির বাইরে নতুন করে বাজেট সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি তারা দেখবেন। 'পরিস্থিতি ভালো, দেখা যাক কী হয়, বাংলাদেশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।'

অর্থনীতি ভালো করছে এমন কোনো লক্ষণ আছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'ইতিবাচক দিক হলো চ্যালেঞ্জের মধ্যেও অর্থনীতি ক্রমান্বয়ে ভালো করছে।'

মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণের বিষয়ে আলী বলেন, ক্রলিং পেগ পদ্ধতি (বিনিময় হার সমন্বয় পদ্ধতি) অনুশীলন করা হবে এবং এটি বাজার দরের উপর ভিত্তি করে হবে না।

অর্থমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী / অর্থনীতি / আইএমএফ ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net