Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ভ্যান গখ-গগাঁ'র চিঠি: পতিতালয়ে গমন ও চিত্রকলার বর্ণনা সম্বলিত চিঠির দাম ২ লাখ ইউরো!

ফিচার

টিবিএস ডেস্ক
29 June, 2020, 11:10 pm
Last modified: 30 June, 2020, 01:20 am

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি
  • ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করতে অর্থ উপদেষ্টাকে চিঠি

ভ্যান গখ-গগাঁ'র চিঠি: পতিতালয়ে গমন ও চিত্রকলার বর্ণনা সম্বলিত চিঠির দাম ২ লাখ ইউরো!

চিঠির ভাষাতে কৌতুকের আভাসও ছিল। এক জায়গায় ভ্যান গগ লিখেছেন, ‘তুমি শুনলে আসলেই কৌতুহলী হবে- ইদানীং আমরা দুজনে মাঝে মধ্যেই গণিকালয়ে ঢুঁ মারছি। (ছবি আঁকার) কাজের প্রয়োজনেই সেখানে এখন ঘন ঘন যাব বলে আমরা মনস্থির করেছি।’
টিবিএস ডেস্ক
29 June, 2020, 11:10 pm
Last modified: 30 June, 2020, 01:20 am
ছবি: বিবিসি

বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগ এবং তার সমকালীন শিল্পী বন্ধু পল গগাঁ'র পতিতালয়ে গমন এবং চিত্রকলা নিয়ে আলোচনা সংক্রান্ত চিঠি সম্প্রতি এক নিলামে দুই লাখ ১৬ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। 

চিঠিটি কিনে নেয় ভিনসেন্ট ভ্যান গগ ফাইন্ডেশন। এটি তারা আমস্টারডামের একটি জাদুঘরের প্রদর্শনীতে রাখবে। ১৮৮৮ সালে ভ্যান গগ আরেক ফরাসি চিত্রকর এমিল বারনাদের কাছে চিঠিটি লিখেছিলেন। ফ্রান্সের আর্ল শহরে অবস্থানকালে তিনি এ চিঠি লেখেন এমিলকে। ওই শহরে ভ্যান গগ ফাইন্ডেশন পরিচালিত একটি জাদুঘরও রয়েছে। খবর রয়টার্সের।    

ফ্রান্সে এসে আর্ল শহরের ডাচম্যান হাউস নামক পান্থশালায় এসে ওঠেন ভ্যান গগ। পরে তার সঙ্গে এসে যোগ দেন ফরাসি চিত্রকর পল গগাঁ। তিনি আসার এক সপ্তাহ পরেই দুই বন্ধুর পতিতালয়ে গমন ও চিত্রকলার গতি-প্রকৃতি, এবং আগামীর শিল্প দর্শন নিয়ে নিজেদের মধ্যকার আলোচনার কথা এ চিঠিতে উল্লেখ করেন ভ্যান।    

তার চিঠির ভাষাতে কৌতুকের আভাসও ছিল। এক জায়গায় ভ্যান গগ লিখেছেন, 'তুমি শুনলে আসলেই কৌতুহলী হবে- ইদানীং আমরা দুজনে মাঝে মধ্যেই গণিকালয়ে ঢুঁ মারছি। (ছবি আঁকার) কাজের প্রয়োজনেই সেখানে এখন ঘন ঘন যাব বলে আমরা মনস্থির করেছি।'

'এই মুহূর্তে রাতের ক্যাফে নিয়ে গগাঁ একটি ক্যানভাসে কাজ করছে। আমিও এঁকেছি। তবে, গগাঁর ছবিতে ক্যাফের চরিত্র হিসেবে পতিতালয়ের নারী-শরীর উঠে আসছে। আমার মনে হচ্ছে, এটা খুব সুন্দর একটা কিছু হবে।'

এদিকে ভিনসেন্ট ভ্যান গগ ফাউন্ডেশন জানিয়েছে, ভ্যান গগের লেখা চিঠির মধ্যে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, যা এতদিন তাদের সংগ্রহে ছিল না। 

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়,  'সে যুগে শিল্পীদের সংলাপ ছিল বাঁধনছাড়া। কখনো সেই সংলাপ হতো পতিতালয়ে বসে, এই চিঠিতেও তেমনি কথা স্থান পেয়েছে। এ চিঠির মধ্য দিয়ে আধুনিক চিত্রকলার ভবিষ্যৎ নিয়ে যুগ শ্রেষ্ঠ শিল্পীদের দূরদর্শী চিন্তা-চেতনা এবং পারস্পরিক সহযোগিতাও ফুটে ওঠে।' 

চিঠিতে ভ্যান গগ তার বন্ধু গগাঁকে ' বন্য পশুর স্বভাব ভেতরে নিয়ে বেড়ানো এক নিষ্পাপ প্রাণী বলে উল্লেখ করে লিখেছেন, ওর কাছে উচ্চকাঙ্খার চাইতেও আকর্ষণীয় হচ্ছে রক্ত আর সঙ্গমের উন্মাদনা।  

গগা'র সাথে ভ্যান গগের বন্ধুত্ব অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। একসঙ্গে, আর্ল-এ দুই মাস থাকার পরই দুজনের সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। এক সময় উন্মত্ত ভ্যান গগ নিজের কান কেটে ফেলেন। তুমুল এ বিকারের সময় তাকে ছেড়ে চলে যান গগাঁ।

Related Topics

টপ নিউজ

ভ্যান গগ / পল গগাঁ / বিশ্বখ্যাত চিত্রকর / চিঠি / এমিল বারনাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি
  • ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করতে অর্থ উপদেষ্টাকে চিঠি

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net