Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
রাজশাহীতে ৫৩ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী আক্রান্ত

বাংলাদেশ

বুলবুল হাবিব, রাজশাহী
28 June, 2020, 09:10 pm
Last modified: 28 June, 2020, 09:13 pm

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে ৫৩ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী আক্রান্ত

ছয়জন ইন্টার্ন চিকিৎসক, ১৮ জন নার্স ও চারজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। 
বুলবুল হাবিব, রাজশাহী
28 June, 2020, 09:10 pm
Last modified: 28 June, 2020, 09:13 pm

রাজশাহীতে এখন পর্যন্ত ৫৩ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এর মধ্যে ১০ জন চিকিৎসক, ১৯ জন নার্স, দুইজন মেডিকেল টেকনোলজিস্ট ও ২২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিটি করপোরেশন এবং উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় আক্রান্ত হন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন ইন্টার্ন চিকিৎসক, ১৮ জন নার্স ও চারজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। 

তিনি জানান, 'সবার শারীরিক অবস্থা ভালো আছে। আক্রান্তদের মধ্যে অনেকে হাসপাতালের করোনা চিকিৎসায় নির্ধারিত কেবিন ও ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।'

রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের একজন চিকিৎসক, দুইজন টেকনোলজিস্ট ও দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ল্যাব ইনচার্জ ও ভাইরালোজি বিভাগের অধ্যাপক ডা. সাবেরা গুলনাহার। 

তিনি জানান, 'ল্যাবের প্রধান দুই টেকনোলজিস্টের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। এখন ঢাকা থেকে পাঠানো টেকনোলজিস্টের উপর নির্ভর করে করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তা না হলে ল্যাব বন্ধ করে দিতে হতো। আক্রান্তরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।'

এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের একজন স্বাস্থ্যকর্মী ও ৯ জন স্বাস্থ্য বিভাগের স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ভেটেরিনারি সার্জনও রয়েছেন।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এফ এম এ আঞ্জুমান আরা জানান, সবার শারীরিক অবস্থা ভালো। সবাই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীর ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন চিকিৎসক, একজন নার্স ও সাতজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সুস্থ আছে। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয়ের রোববার দুপুর পর্যন্ত দেওয়া তথ্যমতে, রাজশাহীতে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫১৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশী মহানগরে ৩৫৫ জন। 

এছাড়াও বাঘায় ১৭, চারঘাটে ১৯, পুঠিয়ায় ১২, দুর্গাপুর ৭, বাগমারায় ২০, মোহনপুরে ২৩, তানোরে ২৪, পবায় ৩৩ এবং গোদাগাড়ীতে তিন জন আক্রান্ত।

রাজশাহী জেলায় সরকারি হিসেবে শনিবার পর্যন্ত মারা গেছেন সাতজন। এর মধ্যে নগরীতে তিনজন, বাঘায় একজন, চারঘাটে একজন, মোহনপুরে একজন ও পবায় একজন। 

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৮ জন। এর মধ্যে নগরের ১৫, বাঘায় চার, চারঘাটে ৭, পুঠিয়ায় ৯ জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচ, মোহনপুরে পাঁচ, তানোরে ১৩, পবায় ছয় এবং গোদাগাড়ীর একজন বাসিন্দা রয়েছেন।

রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। এরপর থেকেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত মোট আক্রান্ত ৫১৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৯৪ জন। আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন পাঁচজন। ১ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেয়া হয়েছে দুই হাজার ৫৫ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে দুই হাজার ৫৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন একজন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / চিকিৎসক আক্রান্ত / দেশে করোনা মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net