Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
চিকিৎসক ও রোগী সেজে পশ্চিম তীরে হাসপাতালে ইসরায়েলি অভিযান, ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
31 January, 2024, 01:45 pm
Last modified: 31 January, 2024, 02:02 pm

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

চিকিৎসক ও রোগী সেজে পশ্চিম তীরে হাসপাতালে ইসরায়েলি অভিযান, ৩ ফিলিস্তিনি নিহত

হামাস এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে ‘নীরবে বসে থাকবে না’ বলে জানিয়েছে। ইসলামিক জিহাদও এ হামলার উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্ট
31 January, 2024, 01:45 pm
Last modified: 31 January, 2024, 02:02 pm
ছবি: এএফপি/গেটি ইমেজেস

চিকিৎসক ও রোগীর ছদ্মবেশে অধিকৃত পশ্চিম তীরের একটি হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের এ অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ অভিযান চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি- নিহতদের একজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

আইন বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের একটি বিধি-নিষেধের লঙ্ঘন হতে পারে।

রামাল্লাহর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি সৈন্যরা পশ্চিম তীরের জেনিন শহরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে প্রবেশ করে তিন যুবককে গুলি করে। এতে তারা মারা যান।

মন্ত্রণালয় এ অভিযানকে একটি 'অপরাধ এবং গাজা উপত্যকা ও পশ্চিম তীরের চিকিৎসা পরিষেবার ওপর ইসরায়েল কর্তৃক সংঘটিত 'কয়েক ডজন' অপরাধগুলোর একটি বলে উল্লেখ করেছে।

এদিকে আইডিএফ বলছে, হাসপাতালটিতে 'আত্মগোপনে' থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্য করে তারা এ অভিযান চালিয়েছে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, নিহত মোহাম্মদ জালামনেহ হামাসের সদস্য। তবে তার ভাই মোহাম্মদ ও বাসিল গাজাবি 'নিরপেক্ষ' ছিলেন।

আরও জানানো হয়, জালামনেহর কাছে বন্দুক ছিল। তবে নিহতরা গুলিবিদ্ধ হওয়ার আগে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন কি না, সে বিষয়ে আইডিএফ কিছু জানায়নি।

আইডিএফের দাবি- 'জালামনেহ অদূর ভবিষ্যতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন এবং আত্মগোপনের জায়গা হিসেবে হাসপাতালকে বেছে নিয়েছিলেন।' এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ভিডিও: দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিশ্চিত করেছে যে জালামনেহ গোষ্ঠীটির সদস্য ছিলেন। ইসলামিক জিহাদ নামের আরেকটি সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, মোহাম্মদ ও বাসিল গাজাবি এই গোষ্ঠীর সদস্য ছিলেন। বাসিল অসুস্থ ছিলেন। তিনি চিকিৎসার জন্য হাসপাতালটিতে ভর্তি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র তাওফিক আল-শোবাকি। তিনি বলেছেন, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গত অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাসিল গাজাবি।

হামাস এ ঘটনাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করে 'নীরবে বসে থাকবে না' বলে জানিয়েছে। ইসলামিক জিহাদও এ হামলার উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছে।

হাসপাতালে সিসি ক্যামেরায় ধারণ করা হামালার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তারা চিকিৎসক, সাধারণ মানুষ ও রোগীর ছদ্মবেশে ছিলেন। তাদের হাতে ছিল বন্দুক।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ মানুষ নিহত হয়। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। টানা তিন মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজায় এ পর্যন্ত ২৬ হাজার ৭০০ জন নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, এই সময়ে পশ্চিম তীরে ৯৪টি শিশুসহ নিহত হয়েছে ৩৬৭ জন ফিলিস্তিনি।

Related Topics

টপ নিউজ

গাজা / নিহত / অভিযান / ইসরায়েল / হামাস / আইডিএফ / হাসপাতাল / পশ্চিম তীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net