Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ট্রাম্পকে রোলিং স্টোনসের হুঁশিয়ারি

বিনোদন

টিবিএস ডেস্ক
28 June, 2020, 05:50 pm
Last modified: 28 June, 2020, 06:14 pm

Related News

  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

ট্রাম্পকে রোলিং স্টোনসের হুঁশিয়ারি

ওকলাহোমায় বর্তমান মার্কিন প্রেসিডেন্টের এক নির্বাচনী প্রচারণায় ব্যান্ডটির বিখ্যাত গান 'ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট' ব্যবহার করা হয়। একই গান ২০১৬ সালের নির্বাচনেও ট্রাম্পের ক্যাম্পেইনে ব্যবহার করা হয়েছিল।
টিবিএস ডেস্ক
28 June, 2020, 05:50 pm
Last modified: 28 June, 2020, 06:14 pm
বাঁয়ে- দ্য রোলিং স্টোনস; ডানে- ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনী প্রচারণায় নিজেদের গান ব্যবহার না করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছে জনপ্রিয় রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ব্যান্ডটির লিগ্যাল টিমের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণায় নিজেদের মিউজিক ব্যবহার বন্ধ করতে সত্বাধিকার নিয়ে কাজ করা সংস্থা 'বিএমআই'র সঙ্গে আলাপ করেছে দ্য রোলিং স্টোনস।

গত সপ্তাহে ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের এক নির্বাচনী প্রচারণায় ব্যান্ডটির বিখ্যাত গান 'ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট' ব্যবহার করা হয়। একই গান ২০১৬ সালের নির্বাচনেও ট্রাম্পের ক্যাম্পেইনে ব্যবহার করা হয়েছিল।

২০১৬ সালে টুইটবার্তায় ব্যান্ডটির পক্ষে বলা হয়েছিল, 'ডোনাল্ড ট্রাম্পকে দ্য রোলিং স্টোনস সমর্থন করে না।' খবর বিবিসির।

শনিবার প্রকাশ করা বিবৃতিতে ব্যান্ডটির প্রতিনিধিরা জানান, নিজের নির্বাচনী প্রচারণায় তাদের কোনো গান যেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ব্যবহার না করা হয়, সেটি তাকে নিশ্চিত করতে হবে।

বিএমআই জানিয়েছে, অনুমতি ছাড়া তুমুল জনপ্রিয় এই ব্রিটিশ রক ব্যান্ডের গান ব্যবহার করলে ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তারা সাহায্য করবে।

এদিকে, গত এপ্রিলে ৮ বছর পর নিজেদের প্রথম একক গান 'লিভিং ইন অ্যা গোস্ট টাউন' প্রকাশ করে ৭৬ বছর বয়সী গায়ক স্যার মাইক জ্যাগারের ব্যান্ড দ্য রোলিং স্টোনস।

টম পেটি

অন্যদিকে, এ মাসের শুরুতে প্রয়াত রক মিউজিশিয়ান টম পেটির পরিবারও নির্বাচনী প্রচারণায় বিনা অনুমতিতে তার গান 'আই ওন্ট ব্যাক ডাউন' ব্যবহার করায় ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছিল।

টুইটবার্তায় পেটির পরিবারের পক্ষে বলা হয়, 'ঘৃণা ছড়ানো কোনো প্রচারণায় তার কোনো গান ব্যবহার হোক,' প্রয়াত ওই গায়ক কোনোদিনই তা চাইতেন না। বলে রাখা ভালো, ২০১৭ সালে ৬৬ বছর বয়সে পেইনকিলারের ওভারডোজে মারা যান পেটি।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / দ্য রোলিং স্টোনস / রক মিউজিক / মিউজিক / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net