Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ব্যয় সমন্বয় করতে জানুয়ারি থেকে মাসিক মিটার ভাড়া ২০০ টাকা করল তিতাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 10:35 am
Last modified: 30 January, 2024, 11:11 am

Related News

  • মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ভালভ ফেটে লিকেজ, উত্তরাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
  • কাল ১০ ঘণ্টার জন্য গ্যাসের চাপ কম থাকবে গুলশান-তেজগাঁওসহ ঢাকার ১৪ এলাকায়

ব্যয় সমন্বয় করতে জানুয়ারি থেকে মাসিক মিটার ভাড়া ২০০ টাকা করল তিতাস

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 10:35 am
Last modified: 30 January, 2024, 11:11 am

মিটার চালানো ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতে জানুয়ারি থেকে গ্রাহকদের কাছ থেকে মাসিক ভাড়া বাড়িয়ে ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এত দিন এই ভাড়া ছিল ১০০ টাকা।

সোমবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, 'সম্প্রতি তিতাস গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ২০০ টাকা নির্ধারিত করার সম্মানিত গ্রাহকদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

'প্রতিটি প্রিপেইড মিটারের লাইফ (জীবনকাল) ১০ বছর বিবেচনা করে এর মূল্য, ইনস্টলেশন (স্থাপন), ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) চার্জ ইত্যাদি যাবতীয় ব্যয় বাবদ প্রতিটি মিটারের মূল্য দাঁড়ায় কমবেশি ২৫,০০০ টাকা।'

বিবৃতিতে বলা হয়, তিতাস গ্যাস কোম্পানি ঋণ নিয়ে এসব মিটারের ব্যবস্থা করেছে।

মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার্থে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে এ খাত সমন্বয় করা হচ্ছে বলে জানায় তিতাস।

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোবাংলার আওতাধীন সব গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

তিতাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা আগেই নির্ধারণ করেছে। কিন্তু ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানি করা এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি।

আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে এবং গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি অবান্তর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে তিতাস।

সে কারণে আবাসিক খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি অনিবার্য বলে উল্লেখ করেছে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

তিতাস / তিতাস গ্যাস / তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড / মিটার ভাড়া / মিটারভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ভালভ ফেটে লিকেজ, উত্তরাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
  • কাল ১০ ঘণ্টার জন্য গ্যাসের চাপ কম থাকবে গুলশান-তেজগাঁওসহ ঢাকার ১৪ এলাকায়

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net