Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
টিকটক করতে দিনে ৯ বার বাথরুমে যেত শিক্ষার্থীরা, তাই বাথরুম থেকে আয়নাই সরানো হলো

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
24 January, 2024, 02:00 pm
Last modified: 24 January, 2024, 02:19 pm

Related News

  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

টিকটক করতে দিনে ৯ বার বাথরুমে যেত শিক্ষার্থীরা, তাই বাথরুম থেকে আয়নাই সরানো হলো

বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ স্কুলটির বাথরুমগুলো থেকে আয়না সরিয়ে নেয়। এর পর থেকে শিক্ষার্থীদের ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসে। 
বিজনেস ইনসাইডার
24 January, 2024, 02:00 pm
Last modified: 24 January, 2024, 02:19 pm
ছবি: বিজনেস ইনসাইডার

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি মাধ্যমিক স্কুলের বাথরুমগুলো থেকে আয়না সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বাথরুম ব্যবহারের নাম করে শিক্ষার্থীরা নিয়মিত বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করত। আর শিক্ষার্থীদের বাথরুমে যাওয়ার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে, দিনে অন্তত নয়বার পর্যন্ত তারা বাথরুমে যেত। 

অ্যালামেন্স-বার্লিংটন স্কুল সিস্টেমের পাবলিক ইনফরমেশন অফিসার লেস অ্যাটকিন্স টিভি নিউজ নেটওয়ার্ক ডব্লিউএফএমওয়াই এর সাথে আলাপকালে বলেন, 'শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে বাথরুমে অবস্থান করছে এবং সেখানে তারা টিকটক ভিডিও তৈরি করছে।'

এ বিষয়ে অবগত করতে গত সপ্তাহে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, শিক্ষার্থীরা দিনে গড়ে তিন থেকে চারবার বাথরুমে যাচ্ছে। কেউ কেউ এর চেয়েও বেশিবার যেতে চাইছে এবং এজন্য তারা পাঁচ মিনিট বা তারও বেশিক্ষণ সময় চাইছে।

টেলিভিশন নিউজ নেটওয়ার্কটির খবরে বলা হয়, শিক্ষার্থীদের ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে, একপর্যায়ে কেউ কেউ দিনে নয়বার পর্যন্ত বাথরুমে গিয়েছিল।

বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ স্কুলটির বাথরুমগুলো থেকে আয়না সরিয়ে নেয়। এর পর থেকেই শিক্ষার্থীদের ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

অ্যাটকিন্স বিজনেস ইনসাইডারকে বলেন, শিক্ষার্থীদের ফোন দূরে সরিয়ে রাখার পরিবর্তে এই পদক্ষেপটি বেছে নেওয়া হয়েছে। কারণ, কিছু অভিভাবক তাদের সন্তানকে ফোন থেকে দূরে রাখতে চান।

স্কুলটি শিক্ষার্থীদের ফোন ব্যবহার করতে না দেওয়া কিংবা ফোন কেড়ে নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের কেবল প্রয়োজনীয় কাজে ফোন ব্যবহারের বিষয়ে উৎসাহিত করতে চায়।

স্কুলটি একটি নতুন 'ডিজিটাল হল পাস সিস্টেম' চালু করেছে, যাতে শিক্ষার্থীরা সারাদিন কোথায় অবস্থান করছে সেটি চিহ্নিত করা যায়।

যদিও শিক্ষার্থীরা বাথরুমে গিয়ে কী ধরনের ভিডিও তৈরি করছে, বা তারা এ কাজের জন্য আয়নার ব্যবহারই বা কতটুকু করছে তা স্পষ্ট নয়, তবে টিকটক ভিডিও তৈরির ক্ষেত্রে প্রায়ই আয়নার ব্যবহার দেখা যায়।

গত বছর ফ্লোরিডায় স্কুলগুলোর ডিভাইস ও ওয়াইফাই নেটওয়ার্কে টিকটক অ্যাপটি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন অনেকেই এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল।

এছাড়াও সারাদেশের বিভিন্ন বিশ্বদ্যালয়ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অ্যাপটি নিষিদ্ধ করেছে।
 

Related Topics

টপ নিউজ

স্কুল / আয়না / টিকটক / সোশ্যাল মিডিয়া / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net