Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
চে গুয়েভারার জন্মস্থান এখন কেনা যাবে

ফিচার

টিবিএস ডেস্ক
26 June, 2020, 04:20 pm
Last modified: 26 June, 2020, 04:31 pm

Related News

  • ‘মোটরসাইকেল ডায়েরিস’: বিপ্লবী চে গুয়েভারার চোখ খুলে দিয়েছিল যে ভ্রমণ
  • চে গুয়েভারাকে গ্রেপ্তার করা বলিভিয়ান জেনারেল মারা গেছেন
  • চে গুয়েভারার ছেলে ক্যামিলো মারা গেছেন 
  • ৮০ বছর বয়সে মারা গেলেন চে'র হত্যাকারী তেরান
  • চে গুয়েভারাকে হত্যাকারী সেই বলিভিয়ান সৈনিক মারা গেছেন 

চে গুয়েভারার জন্মস্থান এখন কেনা যাবে

বছরের পর বছর আর্জেন্টিনার রোজারিও শহরের উরকুইজা এবং এন্ত্রে রিওস স্ট্রিটের এই ভবনটি বহু বিখ্যাত ব্যক্তির পদচারণায় মুখরিত হয়েছে।
টিবিএস ডেস্ক
26 June, 2020, 04:20 pm
Last modified: 26 June, 2020, 04:31 pm

বিংশ শতাব্দীর বিপ্লবী সমাজতন্ত্রী নেতা চে গুয়েভারা আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ভবনের যে অ্যাপার্টমেন্টে জন্মগ্রহণ করেছিলেন, সেটি বিক্রির জন্য তোলা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিও-ক্ল্যাসিকাল ঘরানার ওই ভবনের ২ হাজার ৫৮০ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি ফ্র‍্যান্সিসকো ফাররুজ্ঞিয়া নামে এক ব্যক্তি ২০০২ সালে কিনেছিলেন।

ওই ব্যক্তি জানান, অ্যাপার্টমেন্টটিকে তিনি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে নানা বাস্তবতায় সেটি আর রূপ দিতে পারেননি।

তবে এই এপার্টমেন্টের জন্য তিনি কতো টাকা দাম নির্ধারণ করেছেন তা জানাননি বিবিসিকে।

বছরের পর বছর রোজারিও শহরের উরকুইজা এবং এন্ত্রে রিওস স্ট্রিটের এই ভবনটি বহু বিখ্যাত ব্যক্তির পদচারণায় মুখরিত হয়েছে। 

এদের মধ্যে যেমন ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে পেপে মুজিকা তেমনি এই ভবনটি দেখতে আসেন কিউবার বিপ্লবী নেতা ফিদের কাস্ত্রোর সন্তানরাও। আবার এখানে ঘুরতে আসেন পঞ্চাশের দশকে তরুণ চে যখন মোটরসাইকেলে করে দক্ষিণ আমেরিকার ঘুরে বেড়াচ্ছিলেন, তাঁর সেসময়কার ভ্রমণসঙ্গী আলবার্তো গ্রানাদোস।

১৯২৮ সালে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রোজারিও শহরের মধ্যবিত্ত এক পরিবারে জন্ম হয় চে গুয়েভারার। তিনি ছিলেন একজন মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।

তার প্রকৃত নাম ছিল এর্নেস্তো গুয়েভারা দে লা সের্না। তবে সারাবিশ্বে তিনি লা চে বা কেবলমাত্র চে নামেই পরিচিত।

তরুণ বয়সেই ডাক্তারির ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেছিলেন। এসময় এসব অঞ্চলের দারিদ্র্য তার মনে গভীর রেখাপাত করে। এই ভ্রমণকালে তার অর্জিত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, এই অঞ্চলে বদ্ধমূল অর্থনৈতিক বৈষম্যের স্বাভাবিক কারণ হল একচেটিয়া পুঁজিবাদ, নব্য ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ; এবং এর একমাত্র সমাধান হল বিপ্লব।

এই বিশ্বাসের বশবর্তী হয়ে চে রাষ্ট্রপতি জাকোবো আরবেনজ গুজমানের নেতৃত্বাধীন গুয়াতেমালার সামাজিক সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৫৪ সালে সিআইএ-এর ষড়যন্ত্রে গুজমানকে ক্ষমতাচ্যুত করা হলে চে-র বৈপ্লবিক আদর্শ চেতনা আরও বদ্ধমূল হয়। পরবর্তীকালে মেক্সিকো সিটিতে বসবাসের সময় তার সঙ্গে রাউল ও ফিদেল কাস্ত্রোর আলাপ হয়। চে তাদের ছাব্বিশে জুলাই আন্দোলনে যোগ দেন। মার্কিন-মদতপুষ্ট কিউবান একনায়ক ফুলগেনসিও বাতিস্তাকে উৎখাত করার জন্য গ্রানমায় চড়ে সমুদ্রপথে কিউবায় প্রবেশ করেন তারা। দ্রুততম সময়েই বিপ্লবী সংঘের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন চে গুয়েভারা। সেকেন্ড-ইন-কম্যান্ড পদে তার পদোন্নতি হয় এবং বাতিস্তা সরকারকে উত্খাত করার লক্ষ্যে দুই বছর ধরে চলা গেরিলা সংগ্রামের সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চে।

কিউবার বিপ্লবের পর চে নতুন সরকারে একাধিক ভূমিকা পালন করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য, বিপ্লবী আদালতে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্তদের আপিল পুনর্বিবেচনা ও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রদান, শিল্পোদ্যোগ মন্ত্রী হিসেবে খামার সংস্কার আইন প্রবর্তন, কিউবার জাতীয় ব্যাংকের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর ইনস্ট্রাকশনাল ডিরেক্টরের ভূমিকা পালন, এবং কিউবান সমাজতন্ত্রের প্রচার। এই পদাধিকারের কল্যাণে তিনি মিলিশিয়া বাহিনীকে প্রশিক্ষণ প্রদানের সুযোগ পান; ফলত এই বাহিনী পিগস উপসাগর আক্রমণ করে তা পুনর্দখলে সক্ষম হয়। কিউবায় সোভিয়েত পরমাণু ব্যালিস্টিক মিসাইল আনার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

চে ছিলেন একজন লেখক। গেরিলা যুদ্ধের উপর তিনি একটি প্রভাবশালী ম্যানুয়েল রচনা করেন। তরুণ বয়সে দক্ষিণ আমেরিকায় মোটরসাইকেলে ভ্রমণের স্মৃতিকথাটিও তার অত্যন্ত জনপ্রিয় রচনা। বৃহত্তর বিপ্লবে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি ১৯৬৫ সালে কিউবা ত্যাগ করেন। প্রথমে কঙ্গো-কিনসহাসায় তার বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর তিনি বলিভিয়ায় বিপ্লবে অংশ নেন। এখানেই সিআইএ-মদতপুষ্ট বলিভিয়ান সেনার হাতে বন্দী ও নিহত হন চে। 
 

Related Topics

টপ নিউজ

চে গুয়েভারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ‘মোটরসাইকেল ডায়েরিস’: বিপ্লবী চে গুয়েভারার চোখ খুলে দিয়েছিল যে ভ্রমণ
  • চে গুয়েভারাকে গ্রেপ্তার করা বলিভিয়ান জেনারেল মারা গেছেন
  • চে গুয়েভারার ছেলে ক্যামিলো মারা গেছেন 
  • ৮০ বছর বয়সে মারা গেলেন চে'র হত্যাকারী তেরান
  • চে গুয়েভারাকে হত্যাকারী সেই বলিভিয়ান সৈনিক মারা গেছেন 

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net