Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
আইসিডিডিআরবিতে করোনা টেস্ট শুরু শুক্রবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2020, 03:45 pm
Last modified: 25 June, 2020, 05:44 pm

Related News

  • দেশে আত্মহত্যায় শীর্ষে যশোর, প্রতিদিন গড়ে ৭ জন আত্মহত্যাচেষ্টা করেন
  • আইসিইউতে অর্ধেকের বেশি রোগী ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন: আইসিডিডিআর,বি
  • গাজীপুরে চীনা প্রতিষ্ঠানের রক্ত আমাশয়ের টিকার ট্রায়াল করতে চায় আইসিডিডিআরবি
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

আইসিডিডিআরবিতে করোনা টেস্ট শুরু শুক্রবার

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ- আইসিডিডিআরবিতে কোভিড-১৯ রোগের সন্দেহভাজনদের নমুনা প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সংগ্রহ করা হবে।
টিবিএস রিপোর্ট
25 June, 2020, 03:45 pm
Last modified: 25 June, 2020, 05:44 pm

রাজধানীর মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ- আইসিডিডিআরবিতে কোভিড-১৯ রোগের সন্দেহভাজন রোগীদের জন্য থেকে নমুনা পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষার জন্য রোগীরা http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবেন। 

আইসিডিডিআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেস্টের ফি ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিং/মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি বুধবার সন্ধ্যা ৬টার সময় নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতি টেস্টের জন্য মোট খরচ পড়বে সাড়ে ৩ হাজার টাকা। টেস্টের জন্য ব্যক্তির গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।

আইসিডিডিআরবির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ মণ্ডল গণমাধ্যমকে বলেন, আমাদের রোগীদের এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয়। তাই কোভিড-১৯ রোগীদেরকে উন্নত মানের সেবা প্রদান করার জন্য আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারটিকে পুনঃসংস্কার করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু করলেও পরবর্তী পর্যায়ে আমরা এটিকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য আরও সহজতর প্রক্রিয়ায় রূপান্তরিত করব। 

তিনি আরও বলেন, আমাদের অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান বিজ্ঞানী ও চিকিৎসক এবং অত্যাধুনিক ল্যাবরেটরিগুলো এখন থেকে রোগীদেরকে উচ্চমানসম্পন্ন রোগনির্ণয় সেবা প্রদান করতে সক্ষম হবে, যার ওপর তারা সব সময়ই আস্থা রেখে এসেছেন।

জানা যায়, রোগীর সঙ্গে কেবলমাত্র একজন ব্যক্তি টেস্টের জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। তাদের উভয়কে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে এবং সরকারের স্বাস্থ্যবিধি-সংক্রান্ত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

ইতোমধ্যে আইসিডিডিআরবি ডায়াগনস্টিক সেন্টারকে আরটি-পিসিআর প্রক্রিয়ায় কোভিড-১৯ টেস্ট করার অনুমোদন প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Related Topics

টপ নিউজ

আইসিডিডিআরবি / করোনা টেস্ট / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • দেশে আত্মহত্যায় শীর্ষে যশোর, প্রতিদিন গড়ে ৭ জন আত্মহত্যাচেষ্টা করেন
  • আইসিইউতে অর্ধেকের বেশি রোগী ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন: আইসিডিডিআর,বি
  • গাজীপুরে চীনা প্রতিষ্ঠানের রক্ত আমাশয়ের টিকার ট্রায়াল করতে চায় আইসিডিডিআরবি
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net