Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সড়কে শৃঙ্খলার অভাব অন্যতম চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2024, 04:10 pm
Last modified: 14 January, 2024, 04:25 pm

Related News

  • ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
  • সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের
  • দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক
  • কারওয়ান বাজার ও যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • দেশের সেবায় অনন্য ভূমিকা পালন করছে সাঁজোয়া কোর : সেনাপ্রধান

সড়কে শৃঙ্খলার অভাব অন্যতম চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

মন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষেরা কষ্টে আছে। মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে সেক্ষেত্রে জোর দেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
14 January, 2024, 04:10 pm
Last modified: 14 January, 2024, 04:25 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি

সড়কে যান চলাচলে শৃঙ্খলার অভাব অন্যতম একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমরা বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে একটি প্রকল্প হাতে নিয়েছি, যার লক্ষ্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। সড়কগুলোকে স্মার্ট করে তুলতে হবে। অনেক রাস্তার কাজও শেষ করতে হবে।'

নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ রয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতিতে এসব চ্যালেঞ্জ আরও কঠিন। কিন্তু আমি মনে করি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব নয়।'

তিনি আরো বলেন, 'যখন পদ্মাসেতুর কাজ শুরু হয়, তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে। বিশ্বব্যাংকও পাশে ছিল না। কিন্তু সেটিও সম্ভব হয়েছে। মেট্রোরেল দিয়ে যে এ শহর সমৃদ্ধ হবে এ কথাও কেউ ভাবেনি। কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে। আরো অনেক কাজ আছে সামনে, অনেক চ্যালেঞ্জ আছে।'

নতুন সরকারের ওপর দেশি-বিদেশি চাপ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে চাপ আছে। অভ্যন্তরীণভাবেও চাপ আছে। তবে আমরা চাপ মোকাবিলার সক্ষমতা রাখি। আমাদের শক্তি এ দেশের জনগণ। দেশের জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়।'

তিনি বলেন, 'অনেকে ভেবেছিল নির্বাচন হবে না। কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।'

মন্ত্রী বলেন, 'নিম্ন আয়ের মানুষেরা কষ্টে আছে। মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে সেক্ষেত্রে জোর দেওয়া হবে।'

বিরোধীদের বার্তা দিতে চান কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এ দেশ সবার। আমি বলতে পারি না যে দেশটা শুধু আওয়ামী লীগের। আমাদের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হবে। আমরা চিরকাল ক্ষমতায় থাকব না। এদেশের সব সম্পদ জনগণের। যারা বিরোধী দলে আছে। দলও এই সম্পদের একটি অংশ রাখে।'
 
Related Topics

টপ নিউজ

সড়ক / শৃঙ্খলা / চ্যালেঞ্জ / সেতুমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
  • সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের
  • দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক
  • কারওয়ান বাজার ও যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • দেশের সেবায় অনন্য ভূমিকা পালন করছে সাঁজোয়া কোর : সেনাপ্রধান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net