Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2024, 09:45 am
Last modified: 10 January, 2024, 11:20 am

Related News

  • দুর্গাপূজার ছুটিতে ঢাকা–কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন ‘টুরিস্ট স্পেশাল’
  • বন্ধ ট্রেন চলাচল: দুর্ভোগে যাত্রীরা, কেউ ফিরে যাচ্ছেন, বিকল্প পরিবহনেও অতিরিক্ত ভাড়া
  • চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রেলওয়ের
  • দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন
  • ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে রাতে

ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’

ট্রেনটির প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন ৭৮৫ যাত্রী। এর আগে গত ৩ জানুয়ারি থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।
টিবিএস রিপোর্ট
10 January, 2024, 09:45 am
Last modified: 10 January, 2024, 11:20 am
ছবি: সংগৃহীত

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দ্বিতীয় ননস্টপ আন্তঃনগর ট্রেন 'পর্যটক এক্সপ্রেস' যাত্রা শুরু করেছে। আজ (বুধবার) সকাল ৬টা ১৫ মিনিটে নতুন এই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে। 

ট্রেনটির প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন ৭৮৫ যাত্রী। এর আগে গত ৩ জানুয়ারি থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে। 

ট্রেনটি বিকাল ৩টায় বিমান বন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।   

ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে পর্যটক এক্সপ্রেসের সময় লাগবে ৮ ঘণ্টা ৪৫ মিনিট। আর ফের ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘণ্টা ৩০ মিনিট। 

এর আগে রেল কর্মকর্তারা জানিয়েছিল, সম্প্রতি কোরিয়া থেকে আমদানি করা ১৬ টি কোচ দিয়ে ট্রেনটি চালানো হবে। 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন। গত ১ ডিসেম্বর থেকে বিরতিহীন 'কক্সবাজার এক্সপ্রেস' চলাচলের মধ্যে দিয়ে রুটটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করে রেলওয়ে।

ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এ রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের (স্নিগ্ধা) ভাড়া ১ হাজার ৩২৫ টাকা।

Related Topics

টপ নিউজ

রেল উদ্বোধন / ঢাকা-কক্সবাজার ট্রেন / রেল চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • দুর্গাপূজার ছুটিতে ঢাকা–কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন ‘টুরিস্ট স্পেশাল’
  • বন্ধ ট্রেন চলাচল: দুর্ভোগে যাত্রীরা, কেউ ফিরে যাচ্ছেন, বিকল্প পরিবহনেও অতিরিক্ত ভাড়া
  • চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রেলওয়ের
  • দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন
  • ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে রাতে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net