Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2024, 09:30 pm
Last modified: 06 January, 2024, 10:26 am

Related News

  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

‘আগুন লাগার পর সবাই তাড়াহুড়ো করে নামার সময় আউটারে পাথুরে ভূমিতে লাফ দিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হন,’ বলেন ভুক্তভোগী যাত্রী তাহসিন নাওয়ার প্রাচী।
টিবিএস রিপোর্ট
05 January, 2024, 09:30 pm
Last modified: 06 January, 2024, 10:26 am

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের একাধিক বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন যাত্রীদের উদ্ধার করতে গিয়ে মারা যান।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আরও অনেকের দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ওয়ারি ডিভিশনের ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, 'সায়েদাবাদ স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লেগে যাওয়া বগি থেকে অন্যদের উদ্ধার করতে গিয়ে মারা যান এক তরুণ।'

রেললাইন প্রধান সড়ক থেকে দূরে হওয়ায় সেখানে দ্রুত পৌঁছানো কঠিন বলে জানান, ইকবাল হোসেন। 'আগুন খুব দ্রুতই ট্রেনের একাধিক বগিতে ছড়িয়ে যায়,' বলেন তিনি।

Benapole Express train set on fire pic.twitter.com/EixPY5vyyG— The Business Standard (@tbsnewsbd) January 5, 2024

ট্রেনটিতে থাকা যাত্রী তাহসিন নাওয়ার প্রাচী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ট্রেনের 'ঙ' বগিতে প্রথমে আগুন লাগে। আগুন লাগে গোপীবাগের রেলস্টেশনে ঢোকার ঠিক পাঁচ মিনিট আগে আউটারে।"

তিনি জানান, ট্রেনের মাঝখানের অংশে থাকা 'ঙ' বগির আগুন সাথে সাথে খুব দ্রুতই বগির সম্পূর্ণ অংশ এবং আশপাশের বগিতে আগুন ছড়িয়ে যায়।

ছবি: সংগৃহীত

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার তালহা বিন জসীম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট বর্তমানে আগুন নেভাতে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।'

'এ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বাড়িতে আগুন লেগেছে। কিন্তু পরে দেখলাম আগুন ট্রেনে ধরেছে,' বলেন ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/জিয়া চৌধুরী

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি নাশকতা না-কি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।

ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচালক সায়েম বলেন, 'আমরা কমলাপুর স্টেশনের প্রায় কাছাকাছি ছিলাম। এমন সময় হঠাৎ পোড়া গন্ধ পাই। এরপর এয়ার কন্ডিশনার বন্ধ করে বের হয়ে পড়ি।' সায়েম জানান, প্রথমে 'চ' বগিতে আগুন ধরে যায়।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/জিয়া চৌধুরী

'আগুন লাগার পর সবাই তাড়াহুড়ো করে নামার সময় আউটারে পাথুরে ভূমিতে লাফ দিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হন,' বলেন ভুক্তভোগী যাত্রী তাহসিন নাওয়ার প্রাচী।

স্থানীয় বাসিন্দা স্বাধীন (২১) জানান, 'আমরা একটু দূরেই ছিলাম। আগুন দেখে আসি। আমরা বন্ধুরা মিলে কয়েকজনকে জ্বলন্ত ট্রেন থেকে বের করে আনি। আগুনের এত তাপ ছিল, মনে হচ্ছিল জাহান্নামের আগুন।'

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/জিয়া চৌধুরী

যাত্রীদের উদ্ধার করতে গিয়ে নিহত তরুণ তাদের সামনেই আগুনে পুড়ে মারা গেছেন জানিয়ে স্বাধীন বলেন, 'পরে দেখি একজন জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এমন সময় অর্ধেক জানালা খুলে পড়ে যায়। তিনি ভেতরে আটকে পড়েন। জানালার কাচ ভেঙে যায়। পরে ছেলেটি আমাদের সামনেই অঙ্গার হয়ে গেলেন। কিছুই করতে পারলাম না।'

আরেক স্থানীয় উদ্ধারকারী তরুণ ইমরান (২১) বলেন, তারা ওই তরুণকে টেনে বের করার চেষ্টা করেও সফল হননি। তবে তারা ট্রেনটি থেকে কয়েকজন নারীকে উদ্ধার করেন।

এ নিয়ে দেশে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।

Related Topics

টপ নিউজ

ট্রেনে আগুন / আগুন / ট্রেনে আগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • যশোরের আফিল অটো ব্রিক্সে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net