Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবিলার প্রস্তুতি রয়েছে: সিইসি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
30 December, 2023, 08:55 pm
Last modified: 30 December, 2023, 08:58 pm

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবিলার প্রস্তুতি রয়েছে: সিইসি

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তাদের মোকাবিলা করা হবে জানিয়ে তিনি বলেন, “তারা যদি নির্বাচন প্রতিহত করতে চায় সেটি বড় চ্যলেঞ্জ হবে। তবে সে চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।”
সিলেট প্রতিনিধি
30 December, 2023, 08:55 pm
Last modified: 30 December, 2023, 08:58 pm
শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: টিবিএস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বিএনপির বর্জন নির্বাচনের জন্য বড় কোন চ্যালেঞ্জ নয় উল্লেখ করে তিনি বলেন, "তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে– এটি নির্বাচন আয়োজনের জন্য বড় কোন চ্যালেঞ্জ নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল নির্বাচনের সমালোচনা বা বর্জন করতেই পারে। সে অধিকার তাদের রয়েছে।" 

তবে বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তাদের মোকাবিলা করা হবে জানিয়ে তিনি বলেন, "তারা যদি নির্বাচন প্রতিহত করতে চায় সেটি বড় চ্যলেঞ্জ হবে। তবে সে চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।"

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, "এপর্যন্ত নির্বাচনের পরিবেশ যথেষ্ট অনুকূল। প্রার্থীদেরও তেমন কোন অভিযোগ নেই। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, নির্বাচন যেভাবেই হোক– সব ভোট এক জায়গায়ই পড়বে। এটা একেবারেই অবান্তর অভিযোগ। এবার অন্তত এমনটি ঘটবে না। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ হবে না, আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি।"

এক প্রশ্নের সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না। "তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মিথ্যে তথ্যপ্রচার করে নির্বাচনকে বরবাদ করার চেষ্টা করছেন। জনগণকে বিভ্রান্ত করছেন। কেউ এরকম মিথ্যা তথ্যপ্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রার্থী, আনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে করা মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। এময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল আহমেদ।

Related Topics

টপ নিউজ

সিইসি কাজী হাবিবুল আউয়াল / নির্বাচন প্রতিহত / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net