Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
খরচ বাঁচাতে গণবিবাহের আয়োজন করছে আফগানরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 December, 2023, 12:15 pm
Last modified: 27 December, 2023, 12:19 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

খরচ বাঁচাতে গণবিবাহের আয়োজন করছে আফগানরা

কাবুল ভিত্তিক একটি দাতব্য সংস্থা অনুষ্ঠানটির আয়োজন করে। তাদের পক্ষ থেকে নবদম্পতিদের নতুন বিবাহিত জীবন শুরু করতে উপহার হিসেবে কার্পেট ও অন্যান্য গৃহস্থালী সামগ্রীও দেওয়া হয়।
টিবিএস ডেস্ক
27 December, 2023, 12:15 pm
Last modified: 27 December, 2023, 12:19 pm
ছবি: গেটি ইমেজেস

আফগানিস্তানে ৫০ জন দম্পতিকে নিয়ে একটি গণবিবাহের আয়োজন করা হয়েছে। স্বল্প আয়ের আফগান দম্পতিরা বিয়েতে উচ্চ খরচ এড়াতে এভাবেই গণবিবাহের রীতি বেছে নিচ্ছেন। দেশটির রাজধানী কাবুলের মানুষদের মধ্যে ধীরে ধীরে এ অনুষ্ঠানগুলো জনপ্রিয় হয়ে উঠছে। খবর বিবিসির।

কাবুল ভিত্তিক একটি দাতব্য সংস্থা অনুষ্ঠানটির আয়োজন করে। তাদের পক্ষ থেকে নবদম্পতিদের নতুন বিবাহিত জীবন শুরু করতে উপহার হিসেবে কার্পেট ও অন্যান্য গৃহস্থালী সামগ্রীও দেওয়া হয়।

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নতুন করে পুনরত্থান হওয়া পূণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় (মিনিস্ট্রি ফর দ্য প্রোপাগ্যাশন অফ ভার্চ্যু এন্ড দ্য প্রিভেনশন অফ ভাইস) হতে একজন কর্মকর্তা বিয়ের ঐ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তালেবান কর্তৃক নাচ-গান নিষিদ্ধ হওয়ায় অনুষ্ঠান শুরু করা হয় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।

ছবি: গেটি ইমেজেস

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, অনুষ্ঠানে কনেদেরকে আলাদা ঘরে রাখা হয়েছিল এবং মধ্যাহ্নভোজের পরেই তাদেরকে সবার সামনে আনা হয়।
বর ও কনেদের তারপর সবুজ ফিতা এবং লাভ আকারের লাল প্লাস্টিকের গোলাপ দিয়ে সজ্জিত গাড়িতে নিয়ে যাওয়া হয়।

১৮ বছর বয়সী রুহুল্লা রেজায়ি বার্তা সংস্থা এএফপিকে জানান, তার একার পক্ষে নিজের বিয়ের সমস্ত খরচ বহন করা সম্ভব না। যুবকটি ঘোর প্রদেশের হাজারা শিয়া মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের। প্রতিদিন কাজ করে তিনি মাত্র ৩৫০ আফগানি আয় করেন।

রুহুল্লা রেজায়ি বলেন, "একটি ঐতিহ্যবাহী আফগান বিয়েতে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ আফগানি খরচ হয়। কিন্তু এই বিয়েতে আমার মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগানির মধ্যেই সব খরচ হয়ে যাবে।"

ছবি: গেটি ইমেজেস

তিনি আরও বলেন, "আমরা এই বিয়েতে দুই পরিবারের মাত্র ৩৫ জনকে আমন্ত্রণ জানিয়েছি। অন্যথায় এই সংখ্যা তিনশো বা চারশোও হতে পারতো!'

গণবিবাহের এই কর্মসূচিতে অনেক বরকেই উচ্ছ্বসিত হতে দেখা যায়। কাবুল প্রদেশের ২৩ বছর বয়সী কৃষক সামিউল্লাহ জামানি তার অনুভূতি প্রকাশ করে বলেন, "আমি তিন বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছি। হবু বউকে দেখার জন্য আমার আর তর সইছে না!'

Related Topics

টপ নিউজ

বিয়ে / আফগানিস্তান / গণবিবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net