Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
২০২৩ সালের শীর্ষ ১০ এআই টুলস! 

আন্তর্জাতিক

সিএনবিসি
26 December, 2023, 03:15 pm
Last modified: 26 December, 2023, 03:17 pm

Related News

  • ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • রুশ ডেভেলপাররা ‘কামিকাজে’ ড্রোন তৈরিতে এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
  • যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

২০২৩ সালের শীর্ষ ১০ এআই টুলস! 

বহু নেতিবাচক মন্তব্যের ভিড়েও মানুষ এআইয়ের ব্যবহার থেকে দূরে থাকেনি। বরং ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় ১৪.৬ বিলিয়ন বার শুধু চ্যাটবট প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে। 
সিএনবিসি
26 December, 2023, 03:15 pm
Last modified: 26 December, 2023, 03:17 pm
ছবি: এএফপি ভিয়া গেটি ইমেজেস

২০২৩ সালকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বছরও বলে থাকে। কেননা বছরটিতে একদিকে প্রযুক্তিটির অকল্পনীয় উন্নতি হয়েছে। অন্যদিকে এটিকে ঘিরে তৈরি হয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা।

বহু নেতিবাচক মন্তব্যের ভিড়েও মানুষ এআইয়ের ব্যবহার থেকে দূরে থাকেনি। বরং ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় ১৪ বিলিয়ন বার শুধু চ্যাটবট প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে। 

অনলাইন কন্টেন্ট রাইটিং কোম্পানি রাইটারবাডি.এআই কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই প্ল্যাটফর্ম হিসেবে ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি শীর্ষস্থান অধিকার করেছে।

জরিপটি করার ক্ষেত্রে রাইটারবাডি ৩ হাজারেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার টুলকে জনপ্রিয় এসইও সফটওয়্যার এসইএমরাশ দিয়ে বিশ্লেষণ করেছে। এরপর সবমিলিয়ে শীর্ষ ৫০ টি টুল বাছাই করেছে যেগুলোতে সর্বমোট ২৪ বিলিয়ন বার ভিজিট হয়েছে। এরমধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই পুরুষ। 
 
২০২৩ সালের শীর্ষ এআই টুলস: 

১. চ্যাটজিপিটি 
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট 
মোট ভিজিট: ১৪.৬ বিলিয়ন  

২. ক্যারেক্টার.এআই 
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট 
মোট ভিজিট: ৩.৮ বিলিয়ন  

৩. কুইলবট  
টুল ক্যাটাগরি: এআই রাইটিং 
মোট ভিজিট: ১.১ বিলিয়ন  

৪. মিডজার্নি   
টুল ক্যাটাগরি: ইমেজ জেনারেটর  
মোট ভিজিট: ৫০০.৪ মিলিয়ন  

৫. হাগিং ফেইস    
টুল ক্যাটাগরি: ডেটা সাইন্স  
মোট ভিজিট: ৩১৬.৬ মিলিয়ন  

৬. বার্ড  
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট  
মোট ভিজিট: ২৪১.১ মিলিয়ন  

৭. নোভেল এআই  
টুল ক্যাটাগরি: এআই রাইটিং 
মোট ভিজিট: ২৩৮.৭ মিলিয়ন

৮. ক্যাপকাট   
টুল ক্যাটাগরি: ভিডিও জেনারেটর 
মোট ভিজিট: ২০৩.৮ মিলিয়ন  

৯. জানিটর এআই 
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট 
মোট ভিজিট: ১৯২.৪ মিলিয়ন  

১০. সিভিটাই 
টুল ক্যাটাগরি: ইমেজ জেনারেটর
মোট ভিজিট: ১৭৭.২ মিলিয়ন  

চলতি বছর প্ল্যাটফর্ম হিসেবে চ্যাটজিপিটি অবশ্য বেশকিছু বিতর্কে জড়িয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা থেকে শুরু করে এইআইয়ের নেতিবাচক প্রভাবের মতো বিষয়গুলো অন্যতম। তবুও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে প্ল্যাটফর্মটি।

বিপরীতে গুগলের বার্ড ও কুইলবট চ্যাটজিপিটির মতো ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে অসাধারণ সব দক্ষতা থাকার কারণে প্ল্যাটফর্ম দুটিও প্রযুক্তি বিশ্বে আলোচনায় রয়েছে।

প্রান্তিক মানুষকে এআই স্কিলের প্রশিক্ষণ প্রদান করা অলাভজনক প্রতিষ্ঠান এলান্ডইউ-এর প্রতিষ্ঠাতা সুসান গনজালেস সিএনবিসিকে বলেন, "এআই প্ল্যাটফর্মগুলো আপনার ব্যবসার উন্নতি করবে। একইসাথে গ্রাহকের আচরণ বিশ্লেষণ করতে কিংবা প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা অর্জনে সহায়তা করতে পারে।"

গনজালেস আরও বলেন, "ক্ষুদ্র ব্যবসায় বিপণন ও বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই টুলগুলি ব্যবহার করা যেতে পারে। এতে করে নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।"

গনজালেস জানান, এআই কীভাবে কাজ করে তা বোঝার জন্য অনেকগুলি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এগুলো পরবর্তীতে একজনকে এআইয়ের টিউটর হতে সাহায্য করবে।

Related Topics

টপ নিউজ

এআই / এআই চ্যাটবট / কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • রুশ ডেভেলপাররা ‘কামিকাজে’ ড্রোন তৈরিতে এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
  • যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net