Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
শাহরুখ খানের প্রতিবেশী কে এই বিলিওনিয়ার সুভাষ রুনওয়াল? 

বিনোদন

জিকিউ ইন্ডিয়া ডটকম
25 December, 2023, 01:20 pm
Last modified: 25 December, 2023, 01:22 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’

শাহরুখ খানের প্রতিবেশী কে এই বিলিওনিয়ার সুভাষ রুনওয়াল? 

মুম্বাইয়ের শীর্ষ রিয়েল এস্টেট উদ্যোক্তা হিসেবে পরিচিত রুনওয়ালের প্রথম প্রজেক্ট ছিল থানেতে; ১০ হাজার বর্গফুটের একটি হাউজিং সোসাইটির নির্মাণ। কয়েক বছর পর গ্রুপটি নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ প্রজেক্ট ‘রুনওয়াল নগর’ নির্মাণ করেন।
জিকিউ ইন্ডিয়া ডটকম
25 December, 2023, 01:20 pm
Last modified: 25 December, 2023, 01:22 pm
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের সাফল্যের গল্প যেন এক অনুপ্রেরণার উৎস। তার মেধা, পরিশ্রম, ব্যক্তিত্ব বহু উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা-অভিনেত্রীকেও প্রেরণা যোগায়।

সাধারণ পরিবার থেকে উঠে এসে শাহরুখ টেলিভিশন সিরিজ 'ফৌজি (১৯৮৮)' দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভক্তদের উপহার দিতে থাকেন একের পর এক কালজয়ী সিনেমা।

গত তিন দশকে শাহরুখ শুধু মন্ত্রমুগ্ধ অভিনয়ই নয়, বরং গড়েছেন সম্পদের পাহাড়। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে, বর্তমানে বলিউড বাদশাহর সম্পদের পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি রুপি।

অভিনয়ের পাশাপাশি শাহরুখ নিজেকে জড়িয়েছেন নানা ব্যবসা-বাণিজ্যে। যার ফলশ্রুতিতে প্রতিবছর তার সম্পদের পরিমাণ হুহু করে বাড়ছে।

শাহরুখের মতোই যেন তার প্রতিবেশী রিয়েল এস্টেট টাইকুন সুভাষ রুনওয়ালের জীবনের গল্প। এই ধনকুবেরও উঠে এসেছেন মহারাষ্ট্রের ছোট শহর ধুলিয়ার অতি সাদামাটা এক পরিবার থেকে।

১৯৬৪ সালে রুনওয়াল পকেটে মাত্র ১০০ রুপি নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন। এরপর বছরের পর বছর জুড়ে আবাসন ব্যবসায় সফল হয়ে গড়ে তোলেন নিজের সম্পদের পাহাড়।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে সুভাষের সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (১১,৫৬০ কোটি রুপি)। 

সুভাষ রুনওয়াল; ছবি: সংগৃহীত

সুভাষ রুনওয়াল বর্তমানে রুনওয়াল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বান্দ্রায় শাহরুখের বাড়ির পাশেই সমুদ্রের একেবারে নিকটবর্তী একটি বাড়িতে থাকেন এই ধনকুবের।

রুনওয়াল একজন অভিজ্ঞ একাউন্টেন্ট ছিলেন। নিজের ভাগ্যের চাকা ঘুরাতে ১৯৭৮ সালে তিনি চাকরি ছেড়ে নামেন আবাসন ব্যবসায়।

মুম্বাইয়ের শীর্ষ রিয়েল এস্টেট উদ্যোক্তা হিসেবে পরিচিত রুনওয়ালের প্রথম প্রজেক্ট ছিল থানেতে; ১০ হাজার বর্গফুটের একটি হাউজিং সোসাইটি নির্মাণ। কয়েক বছর পর রুনওয়াল গ্রুপ নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ প্রজেক্ট 'রুনওয়াল নগর' নির্মাণ করেন। এতে ছিল মোট ১৬ টি টাওয়ার।

আবাসন ব্যবসায় সফলতা লাভ করে রুনওয়াল স্টিল ও ফার্মা ইন্ডাস্ট্রিতে নিজের ব্যবসাকে সম্প্রসারিত করার চেষ্টা করেন। কিন্তু এক্ষেত্রে আবাসন খাতের মতো সফলতা তিনি লাভ করতে পারেননি। তাই পরবর্তীতে তিনি মুম্বাইয়ে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ শুরু করেন।

রুনওয়ালের ছেলেরা পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার পর গ্রুপটি মল নির্মাণে মনোযোগী হয়। প্রথমে তারা মুলুন্দে 'আর মল' নির্মাণ করেন; যেটি উদ্বোধন করে অমিতাভ বচ্চন। এরপর গ্রুপটি ঘাটকোপার এ 'আর-সিটি' মল নির্মাণ করেন; যার আয়তন ১.২ মিলিয়ন বর্গ ফুট।

শাহরুখের প্রতিবেশী হিসেবে শুধু রুনওয়ালই নয়, বরং সম্প্রতি যোগ দিয়েছেন রণবীর সিং ও দিপিকা পাডুকোন। এ দম্পতি ২০২২ সালে ১১৯ কোটি রুপি দিয়ে মান্নাতের কাছে অবস্থিত একটি প্রিমিয়াম আবাসিক টাওয়ারে কোয়াড্রপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটি টাওয়ারের ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত বিস্তৃত এবং কার্পেট এরিয়ার আয়তন ১১,২৬৬ বর্গ ফুট।

শাহরুখ ও রুনওয়াল একে অপরের প্রতিবেশী; ছবি: সংগৃহীত

এদিকে 'জিরো'র ব্যর্থতার পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ। তবে চলতি বছরে রূপকথার কামব্যাক করেন বাদশা। শুরুটা হয়েছিল 'পাঠান' দিয়ে, এরপর বক্স অফিসে ওঠে 'জওয়ান' ঝড়। শাহরুখ খানের এ বছরের তিন নম্বর ছবি 'ডাঙ্কি'।

প্রথম দুই দিনের বক্স অফিস কালেকশন বলছে, ১০০০ কোটির হ্য়াটট্রিকের রাস্তা বেশ কঠিন। পুরোনো সাফল্য রিপিট করতে ব্যর্থ হলেও সমালোচনা ভুলে সামনের দিকে তাকাচ্ছেন শাহরুখ। তবে এবার 'হিরোইজম' ভুলে তার বয়সের সঙ্গে খাপ খায় এমন ছবি করতে চাইছেন ৫৮ বছর বয়সী এই খান। রায়া আবিরচেদকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইচ্ছেই প্রকাশ করেছেন সুপারস্টার।

নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে শাহরুখ বলেন, "আমি আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ শুরু করবো পরের কাজ। এবার আমি নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই। তারপরেও ছবির মূল চরিত্র হিসাবেই কাজ করতে চাই। আমার মনে হয় ভারতীয় ছবিতে একটা জিনিস আমরা মিস করি যে, নিজের বয়সের চরিত্র করেও আপনি ছবির হিরো হতে পারেন। ২০ বছর আগে আমি যেটা করতাম, সেই চার্মটা পর্দায় এখন তুলে ধরাটা বেশ মুশকিল। এখন আমার মধ্যে নতুন চার্ম রয়েছে, সেটা এই বয়সের সঙ্গে সাযুজ্য রেখে। আমি এখনও অ্য়াকশন ছবি করতে চাই।" 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / বিলিওনিয়ার / ধনকুবের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net